নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কতশত চেনা মুখে দেখেছি আমি অচেনা মানুষের ছায়া!

চেনা মুখ, অচেনা ছায়া

© সব পোস্টের সর্বস্বত্ব সংরক্ষিত।

চেনা মুখ, অচেনা ছায়া › বিস্তারিত পোস্টঃ

||=নীল-সাদা মানুষ, নীল-সাদা ঘর=||

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:২৭

আজকাল নোভাকে নিয়ে গ্রুপটার মধ্যে প্রায়ই আলোচনা হচ্ছে। কয়েকদিন ধরে ওরা লক্ষ্য করছে তাকে। সাদা, নীলে মেশানো সালোয়ার-কামিজ পড়া নোভার সাম্প্রতিক পরিবর্তনগুলো চোখে পড়ার মত। খুব দ্রুতই পরিবর্তন আসছে তার মধ্যে। প্রথমদিকে তো তাকে মফস্বলের সাদামাটা একজনই ভেবেছিল ওরা। কিন্তু কিছুদিন থেকে ওর মাঝে পরিবর্তনের ছোঁয়া লেগে গেছে। শান্ত-শিষ্ট মেয়েটি একেবারেই ভিন্নরূপে উপস্থাপন করে নিজেকে এবার। নীল, সাদা সালোয়ার-কামিজের পরিবর্তে ওয়ার্ডরোবে স্থান পেয়েছে নীল জিন্স আর সাদা টপস। এরপর আরো দ্রুত সেগুলোর সরে গিয়ে সেখানে স্থান পেলো নীল পাড়ের সাদা শাড়ি এবং সেটাই স্থায়ী হয়ে গেল। এরপর হয়ত কোনও একদিন তাও থাকবে না। পড়ে থাকবে শূণ্য ওয়ার্ডরোব।

=

আশ্চর্য এক বাড়ি। সেই বাড়িটার একটা ঘরে আমরা আমাদের সুখ-দুঃখের একটা অংশকে জমা রেখে দেই। সুখ, দুঃখ, আশা, নিরাশার ভাগীদার হই একে অন্যের সাথে। কারো ঝুলিতে সুখের অংশটা কমে গেলে সে ঘরে জমা রাখা সুখ থেকে কিছুটা ধার দেই তাকে। আবার কারো ঝুলি থেকে উপচে পড়া হতাশার বাবলগুলো এক ফুঁয়ে সরিয়ে আমরা তাতে ভরে দেই আশার কয়েকটি জোনাকি পোকা। অন্ধকার ঝুলিটার বাহির থেকে সবাই দেখে আশ্চর্য এক মায়াময় আলোর বিচ্ছুরণ। সর্বক্ষণ মলিনতায় ঢেকে থাকা মানুষটির মুখে প্রশান্তির আভা আবারো মনে করিয়ে দেয়, জীবনটা এখানেই শেষ নয়, যেতে হবে আরও বহুদূর


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৫

রোকনুজ্জামান খান বলেছেন: কথা গুলান ভালই বলেছেন , তবে আর একটু সহজ ভাষায় লিখলে ভালো হতো ।
ভাল থাকবেন ।

আমার নতুন গল্প।
"""ট্রিপল ফিল্টার টেস্ট""""
লিংক
http://www.somewhereinblog.net/mobile/blog/rkrokon143/30243044
এক বার ঘুরে আসার বিনীত অনুরোধ রইল।
আপনাদের অনুপ্রেরনাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে ।

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:০৮

চেনা মুখ, অচেনা ছায়া বলেছেন: আচ্ছা।

২| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: মানুষটা কখনো শিল্পী হয় না, তার স্বভাবটাই শিল্পী।

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:০৮

চেনা মুখ, অচেনা ছায়া বলেছেন: হয়ত।

৩| ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:১৮

অর্থনীতিবিদ বলেছেন: জীবনের সুদীর্ঘ পথ পাড়ি দেওয়াটা সহজ কাজ নয়।

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১:০৯

চেনা মুখ, অচেনা ছায়া বলেছেন: সেটাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.