| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে ঘৃণ্য বিষয় আর মানুষের সবচেয়ে স্পর্সকাতর 'ধর্মীয় অনুভূতি ' কে ব্যবহার করে যাচ্ছে কতিপয় মানুষ।
এই রাজাকার বিরোধী আন্দোলনে বাংলার গণমানুষের ধর্ম, দল, মত নির্বিশেষে একটাই চাওয়া- যুদ্ধপরাধীদের উপযুক্ত শাস্তি। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কেউ নেই এখানে, সবার একটাই পরিচয় বাঙালি। এটা কোনো ধর্মীয় আনদোলন নয় তাই কে কোন বিশ্বাসে বিশ্বাসী তা দেখার ও কোনো প্রয়জন নেই।
তথাপি একদল মানুষ বিভিন্ন মাধ্যমে এই আন্দোলন কে ধর্মীয় আবেগ দিয়ে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
তারা কে নাস্তিক কে ইসলাম নিয়ে কি বলেছে সেগুলো তুলে ধরছে কিন্তু তার সাথে এই আন্দোলনের কি সম্পর্ক? এই আন্দোলনে তো অন্যান্য ধর্মের অনেকেই আছেন। তাহলে?
আবারও বলছি এটা কোনো ধর্মীয় আনদোলন নয়। এটা বাংলাদেশের সার্বভৌমত্ব সাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে অবস্থান।
দয়া করে ইসলাম নিয়ে কোনো ঘৃণ্য খেলা এর মধ্যে খেলবেন না।
আল্লাহ আপনাদের হেদায়াত করুন।
©somewhere in net ltd.