নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথাকথিত মূর্খ

মানুষ হবার এক চিরন্তন চেষ্টারত মানব ।

তথাকথিত মূর্খ › বিস্তারিত পোস্টঃ

হিন্দু বলে আমাদের কি জীবনের দাম নেই..? সাঈদীর ফাসির রায় হইছে তাতে আমাদের দোষ কি ?

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯

আচ্ছা....আমরা কি মানুষ না ? আমরা কি কুত্তা ? হিন্দু বলে আমাদের কি জীবনের দাম নেই..? সাঈদীর ফাসির রায় হইছে তাতে আমাদের দোষ কি ? কেনো আমাদের সারা-জীবনের কষ্টের সম্পত্তি মূহুর্তেই লুট হবে ? কেনো আমাদের মা-বাবা,আত্মীয়-স্বজন,স্বজাতিরা নিরাপত্তা হীনতায় ভুগবে ? কেনো আমাদের মা-বাবা,ভাই-বোনদের অসহায় মুখ আমাদের দেখতে হবে..? আমরা তো কোন রাজনীতি করি না ? তাহলে দেশে কিছু হলেই কেনো এই মালাউনদের দোষ হয় ? মালাউনদের উপর অত্যাচার হয় ? শাহবাগে কয়জন হিন্দু আছে যে হিন্দুদের বাড়িঘর পুড়াতে হয়...? নিলজ্জ গোলাপীর কি এগুলো চোখে পরে না ? সরকারের কি এগুলো চোখে পরে না ? কই.. একজন মুসলিম বন্ধুদেরও তো দেখলাম না এগুলো নিয়ে প্রতিবাদ করতে ? শোনেন ....আমরা নিজ ধর্ম নিয়ে মা-বাবা,ভাই-বোনদের নিয়ে শান্তিতে থাকতে চাই । আমাদের কোন বন্ধু-বান্ধবের দরকার নেই । আপনাদের কেমন লাগতো যদি আপনারা আপনাদের মা-বাবাকে কাঁদতে দেখতেন ? আপনাদের চোখের সামনে আমাদের বাড়ি-ঘর লুটপাট করছে,আগুন দিচ্ছে অথচ আপনারা কিছু করছেন না । আজ বাড়ি-ঘর লুটপাট করছে কাল ধরে ধরে জবাই করবে আর আপনারা দাত কেলে দেইখেন । আমরা তো মালাউন,ন্যাংটী.........আমাদের আর জীবনের মূল্য আছে নাকি ? তার চেয়ে এক কাজ করুন আমাদের এভাবে ধুকে-ধুকে না মেরে একবারে মেরে ফেলুন ।



Courtest: Sujon

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

কাফের বলেছেন: ভাই আপনাকে কিছু বলার ভাষা নাই!

২| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

চৌকশ বলেছেন: গুটিকয়েক বদমাইশের জন্য আপনার এই হতাশা মানায় না । আমার পাশের বাসার হিন্দু ভদ্রলোকের কিন্তু আপনার মতো হতাশা নেই, কারন আমার বাসার কয়েকজন এখন তার বাসায় নিয়মিত যোগাযোগ রাখছি খোজ খবর রাখছি । দয়া করে এমন গনভাবে এমন কিছু বলবেন না যা অন্য হিন্দুভদ্রলোকের জন্য ভীতিজনক হয় । আপনি ভিতি ছড়াচ্ছেন । এমনটি করবেন না । আমাদের সবাইকে ধর্য্য ধরতে হবে । আর আপনার তথাকথিত বন্ধুদের ব্যাপারে থানায় একটা জি.ডি করে রাখুন । এটা ভারত নয়, বাংলাদেশ । এখানে সাম্প্রদায়িক দাঙ্গার কোন সুযোগ নাই এবং আমরা সকলে মিলে তা প্রতিহতও করবো । আপনি এর পরও সাহস না পেলে ভারত থেকে পরিবার পরিজন নিয়ে কয়েকদিনের জন্য বেড়িয়ে আসতে পারেন । আমাদের এই সমস্যা মেটানোর জন্য আপনার মতো একজন হিন্দু না হলেও চলবে । বাংলাদেশে আরো অনেক হিন্দু আছে যারা আমাদের সাথে এই যুদ্ধে থাকবে ।

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

তথাকথিত মূর্খ বলেছেন: ভাই, আমর মাসি বাড়ি আজ পুড়িয়ে দিল । আশে পাশের সব সুসলমান বাড়ি থাকা সত্তেও কেউ এগিয়ে আসলো না আমাদের মাসিদের সাহাযার্থে ।

৩| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

গুডনাইট বলেছেন: না আমাদের লজ্জা নেই, রাগ নেই, ঘৃনা নেই । যদি থাকত তাহলে ঐ রাজাকার-আলবদর-জামাত- শিবির একাত্তোরে আমার মা বোনদের ধর্ষন করে, আমার বাপ-ভাইদের কুকুরের মত গুলি করে হত্যা করার পরও এদেশে ইসলামের নাম নিয়ে সব যায়েজ করে ফেলতে পারতোনা ।

৪| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

লিংকন১১৫ বলেছেন: কিছু বলার ভাষা নে ভাই

৫| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

নিয়েল ( হিমু ) বলেছেন: শয়তানের বাচ্চারা এই কাজগুলো করছে তবে আপনারা কেন প্রতিরোধ করছেন না ?
মনে রাখবেন ডাকাত এসে চলে যাবার পরে পুলিশ আসে । কিন্তু আসার আগেই যদি নিজেরা ঐক্যবদ্ধ হতে পারে তবে অনেক কিছু করে ফেলা সম্ভব ।

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০

তথাকথিত মূর্খ বলেছেন: ভাই, সংখ্যায় আমরা নগন্য । প্রতিরোধ করে কুলাতে পারছি কই !

৬| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

সাহাদাত উদরাজী বলেছেন: দুঃখজনক।

৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:০০

নিয়েল ( হিমু ) বলেছেন: ভাই পরিস্থীতি আমাকে লজ্জিত করছে । তবে এটা শিওর ভাই তারা মুসলমান না । আমার ধর্ম ইসলামে এমনটা করা নিষেধ আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.