নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেষ্টা অব্যাহত এবং সফলভাবে ব্যর্থ

অনেক মানুষ আর হই-হুল্লোড়ের ভীড়ে আমি কেমন যেন স্বস্তি পাইনা, তাইতো আমি চিলেকোঠার সেপাই।একাই রাজা, একাই প্রজা...।

চিলেকোঠার সেপাই

অনেক মানুষ আর হই-হুল্লোড়ের ভীড়ে আমি কেমন যেন স্বস্তি পাইনা, তাইতো আমি চিলেকোঠার সেপাই। একাই রাজা, একাই প্রজা...।

চিলেকোঠার সেপাই › বিস্তারিত পোস্টঃ

আমার অবিবাহিত স্ত্রী

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:১১

আমার অবিবাহিত স্ত্রী ,

সন্ধ্যাশেষে দেখা হওয়ার কথা ছিল ,



জিগাতলা বাসস্ট্যান্ডে বসে থেকে থেকেপ্রায় দেড়টা মশা খেয়ে ফেলেছি ,

ওখানটায় আর না ।

এরপর ব্যাগভর্তি কবিতা নিয়েবসে আছি আবার,

সেই সোডিয়াম ধোয়া ফুটপাথে ,

তুমি বুঝেছ নিশ্চয় , কোনটা ...?

মানুষজনের অনেক তাড়াহুড়া ,

তিন চাকা ,

চার চাকায় পাড়ি দিচ্ছে পথ ,আমি স্হির ।

আমার স্হিরতায় শহর অস্হির ।



যাই হোক,

ভেবেছিলাম শীত নেই,

কিন্তু এখন শীত লাগছে,

ভেবেছিলাম আর মশা কামড়াবে না,

কিন্তু এইমাত্র একটা কামড়াল,

ভেবেছিলাম রাস্তার মোড়ে "ধীরে চলুন " দেখেসময় আরেকটু ধীরে চলবে,

কিন্তু নির্বিকার সময় চলেছে আগের মত ,



ভেবেছিলাম তোমার সাথে দেখা হবে ,

কিন্তু না । দেখা হয়নি ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৪

আহসানের ব্লগ বলেছেন: এই লেখা লেখির একটি অনবদ্য জগতে আপনাকে স্বাগতম, :)
ভালো থাকবেন,
লিখবেন,
পড়বেন
এবং মন্তব্য করে অন্য লেখক দের উৎসাহিত করবেন। :-B

২| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৮

চিলেকোঠার সেপাই বলেছেন: ধন্যবাদ ভাই =)

৩| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১:২০

অর্বাচীন পথিক বলেছেন: স্বাগতম আপনাকে

লিখুন, আমরা আছি-তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.