নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেষ্টা অব্যাহত এবং সফলভাবে ব্যর্থ

অনেক মানুষ আর হই-হুল্লোড়ের ভীড়ে আমি কেমন যেন স্বস্তি পাইনা, তাইতো আমি চিলেকোঠার সেপাই।একাই রাজা, একাই প্রজা...।

চিলেকোঠার সেপাই

অনেক মানুষ আর হই-হুল্লোড়ের ভীড়ে আমি কেমন যেন স্বস্তি পাইনা, তাইতো আমি চিলেকোঠার সেপাই। একাই রাজা, একাই প্রজা...।

চিলেকোঠার সেপাই › বিস্তারিত পোস্টঃ

আত্মপীড়ন বা কনফেশন

২০ শে জুলাই, ২০১৪ রাত ২:০৯

তুই বাংলা বইয়ের যেকোন নায়িকার চেয়ে কিউট। হৈমন্তী,রেণু,জোহরা বেগম কারও সৌন্দর্য তোর ধারেকাছে নাই। ৫০ পৃষ্ঠার দীর্ঘ রচনা দিয়েও তোর রূপের বর্ণনা সম্ভব না। কেউ পারবে না করতে তোর রূপের ভাবসম্প্রসারণ। তোর প্রোফাইল পিকচার কোনটা বেশি সুন্দর তা রিএরেন্জ করে সাজানো সম্ভব না। কোনো গ্রামার করতে পারবে না তোর হাসির ব্যাখ্যা। তোর আয়ত চোখের রহস্য উদ্বার করার জন্যই হয়ত পিথাগোরাস তার বিখ্যাত ২৩ নাম্বার উপপাদ্য ও এর মোহনীয়তা সমাকলন করার জন্যই হয়ত নিউটন আবিষ্কার করেছে ক্যালকুলাস। কোনো প্রকার বীজগণিতের পক্ষে তোর প্রতি আমার আকর্ষণের ফাংশন সমাধান সম্ভব না। বলবিদ্যা এর বল বের করতে ব্যর্থ। ইনবক্সে তোর রিপ্লাইয়ের নটিফিকাশন শব্দ আমার হৃদয়ে অনুনাদ সৃষ্টি করে। আমার হৃদয়ের সাউথ পোল সর্বদা খুঁজে বেড়ায় তোর হৃদয়ের নর্থ পোল। তোর সাথে ৩ ঘন্টা সময় আমার কাছে মনে হয় ৩ মিনিট যা আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্রকে প্রমাণ করে দেয়। তোর জন্য আজকে আমি ল্যান্থানাইড,আয়াক্টিনাইড বর্গের মতই ভবঘুরে। তোর আর আমার রসায়ন জৈব যৌগের কঠিন কঠিন বিক্রিয়াওয়ালা রসায়নকেও হার মানায়। তাপ উৎপাদী বিক্রিয়ার মতই তুই উত্তাপ ছড়াস আমার হৃদয়ে। আয়নিক বন্ধন,ধাতব বন্ধন অথবা রেজোন্যান্স ঘটিয়ে দীর্ঘদিন একসাথে থাকতে চাই।







বল তোর হৃদয়ের ইলেকট্রন আমার হৃদয়ের প্রোটনকে দিবি কি? তাই, তোর কাছে অনুরোধ হরতাল দিয়ে তোর হৃদয়কে অবরোধ করে রাখিস না।এক দফা, এক দাবি, চাই তোর হৃদয়ের চাবিকাঠি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩০

অর্বাচীন পথিক বলেছেন: পাবলিক টা কে ভাই?
এতো ফুল প্যাকেজ বাংলা থেকে শুরু করে ইতিহাস, সব আইটেম । :P :P :P :P :P
বিনেদনে ভরপুর

খুব সুন্দর লাগলো

২| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:২২

আরণ্যক রাখাল বলেছেন: কি কন বস! এইরাম কেউ আছে নাকি! থাকলে প্লিজ সেকরিফাইজ করেন! জানেনই তো ভোগে নয় ত্যাগেই সুখ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.