নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেষ্টা অব্যাহত এবং সফলভাবে ব্যর্থ

অনেক মানুষ আর হই-হুল্লোড়ের ভীড়ে আমি কেমন যেন স্বস্তি পাইনা, তাইতো আমি চিলেকোঠার সেপাই।একাই রাজা, একাই প্রজা...।

চিলেকোঠার সেপাই

অনেক মানুষ আর হই-হুল্লোড়ের ভীড়ে আমি কেমন যেন স্বস্তি পাইনা, তাইতো আমি চিলেকোঠার সেপাই। একাই রাজা, একাই প্রজা...।

চিলেকোঠার সেপাই › বিস্তারিত পোস্টঃ

বেওয়ারিশ

২৭ শে জুলাই, ২০১৪ রাত ১:০৮

বেওয়ারিশ ঘুড়ি হয়ে আজ উড়ছি আকাশে

শুধু এক নোনা স্বপ্ন নিয়ে,

প্রতিটা স্পন্দনে আজ এক শুন্যতা ভাসে

তবু হেঁটে চলি আকাশের পানে চেয়ে।

হয়তো সারাজীবন অজানাই রয়ে যাবে এ আকাশ

ঠিক অদেখা স্বর্গ হয়ে,

তবু আমি এখানেই গড়বো আমার আবাস

সব হারানো নিজেকে নিয়ে।

সময় ক্রমশই ধুসর হচ্ছে

আলোকিত এ পৃর্থিবীতে,

আমি কেবলই পথ হারাচ্ছি

মিছে অনুভূতির আশাতে।

আমার সত্তা আজ ভেংগে একাকার

তবুও আছে বাঁচবার ভাষা,

দু:স্বপ্নের যাত্রী হয়ে

আজও খুঁজে ফিরি সে আশা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

অর্বাচীন পথিক বলেছেন: "বেওয়ারিশ ঘুড়ি হয়ে আজ উড়ছি আকাশ"

ঘুড়ি কি কখন ও বেওয়ারিশ ??

আমার মনে হয়, হয় না --- নিজের রং, ঊচ্ছাস, মাদলতা।

ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.