নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্ময় মজুমদার

চিন্ময় মজুমদার › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ লোবান

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৫

পাঠ প্রতিক্রিয়া :









এটাকে কি বলব ? গল্পটা কি সিরাজের নাকি দিলিপের ? গল্পটাতো আমার , গল্পটা আমাদের সবার। এটা মানুষের গল্প , মনুষত্বের জয়ের গল্প। শুধুই কান্না আর হাহাকার নয় , আশাপূর্ণ অপেক্ষা বা হতাশার অমানিশা নয় , কালের বিবর্তনে হারিয়ে না গিয়ে তীব্রভাবে নিজের অস্তিত্তের সাথে মিশে থাকা কিছু বৈশিষ্ট্যই অনন্য সাধারণ মানবসত্ত্বার পরিচায়ক- এ উপলব্ধিই উপন্যাসটি থেকে প্রাপ্ত অর্জন।



সূর্যের অনবরত প্রদক্ষিণ আমাদের শিহরিত করেনা ,মহাবিশ্বের ক্রমাগত প্রসারণ আমাদের আলোড়িত করেনা - আমরা যেন বড্ড অভ্যস্ত সবকিছুতেই! প্রকৃতির অনিবার্য অংশগুলো আমাদের সয়ে যায় সহজেই। কিন্তু অনাকাঙ্খিত মৃত্যু বা লাশের স্তুপও স্বাভাবিক লাগে যাদের কাছে তাদেরকে কি বলা যায়? উদ্ভ্রান্ত নাকি নিরুপায় ? ?



ভেতরের আবেগী মনটাকে শক্তকরে নাড়া দেবার মতো উপাদানে সমৃদ্ধ ছোট পরিসরের এ উপন্যাসটির পরিশীলিত ভাষা ও সুলীখন সত্যই আবিষ্ট করে রাখবে পাঠককে। সব্যসাচী গুণী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি কৃতজ্ঞতা।



এ উপন্যাসটির সেলুলয়েডে রূপান্তর ‘গেরিলা’ চলচিত্রটি। পরিচালকের সফলতা – ব্যর্থতা নির্ণয় করবেন এ বইটির পাঠক তার কল্পনায় ফুটে ওঠা দৃশ্যপটের ধারাবাহিকতা আর সৃজনশীল সম্ভাবনার বিচারের সাথে চলচিত্রটির তুলানামূলক বিশ্লেষণের মাধ্যমে।



আমার হিসেবে ৫ এ ৩ দশমিক ৫। হ্যাপি রিডিং!



আগ্রহী পাঠকদের জন্য ;

Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর +

২| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪১

চিন্ময় মজুমদার বলেছেন: :) ধন্যবাদ

৩| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩০

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার একটি উপন্যাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.