| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ করলাম শ্রীপান্থর ঠগী। বেশ ঝরঝরে লেখা , সুখপাঠ্য ।
কামান রাইফেল ঢাল তলোয়ার বা বন্দুক না। ভয়ানক কোন অতিকার মারনাস্ত্রও না। উপকরণ অতি সামান্য। শুধুমাত্র একফালি হলুদ কাপড়। ৩০ ইঞ্চি কাপড়ের ১৮ ইঞ্চিতে একটা গিট আর গিটের পাশেই একটা রুপোর টাকা। টাকায় আবার সিঁদুরের ছাপ। এই ‘নির্দোষ’ কোমরবন্ধনী কাপড়টিই হাজার হাজার লোকের নির্মম মৃত্যুর কারন !
সারা ভারতবর্ষে এই নিপুণ হত্যাশিল্পিরা ছড়িয়ে ছিল, এমনকি এই ঢাকায়, এই বাংলাদেশে, যেখানে আজকে আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি। নদীমাতৃক বাংলাদেশে জলের ঠগী 'পাঙ্গু'রা কিভাবে ঢাকা, ফরিদপুর, নারায়নগঞ্জ, মইমনসিং, রংপুরে অপারেশান করে বেড়িয়েছে তার বর্ণনা যথেষ্ট উত্তেজনাপূর্ণ।
পুরোপুরি ইতিহাস নির্ভর সত্য এই বইয়ের বিষয়বস্তু অতিনাটকীয়তায় ডেক্সটার বা শারলক সহ যে কোন সফল চিত্রায়িত সাইকো থ্রিলার কেও হার মানাবে- সন্দেহ নেই।
ঠগী নির্ভর গল্প লিখেছেন মহাশ্বেতা দেবী। তাঁর গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। দিলিপ কুমার, সঞ্জিব কুমার, বালরাজ সাহানি অভিনীত ' সংঘর্ষ ’। এছাড়াও আইভরি মার্চেন্ট প্রডাকশনের 'দি ডিসিভারস' চলচ্চিত্রের কাহিনী ঠগীদের নিয়ে। পিয়ারস ব্রসনান, শশী কাপুর এবং সৈয়দ জাফরি উক্ত চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। আর সত্যজিত ঠগীদের নিয়ে লিখেছেন ‘ গোঁসাইপুর সরগরম । ’ পরে তা অবশ্য চিত্রায়ন করেন সন্দীপন রায়।
' ঠগ বাছতে গাঁ উজাড়' কথাটার প্রচলন বোধয় এই ঠগীদের প্রসঙ্গেই ...'
আগ্রহী পাঠকদের জন্য ;
ঠগী
৩০ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৫
চিন্ময় মজুমদার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। হ্যাপি রিডিং!
২|
৩০ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০১
খেয়া ঘাট বলেছেন: অল্প কথায় চমৎকার লিখেছেন। জানার আগ্রহ বেড়ে গেলো।
অনেক ধন্যবাদ ভাই।
৩০ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৬
চিন্ময় মজুমদার বলেছেন: ধন্যবাদ।
৩|
৩০ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:১৩
মধুমিতালী বলেছেন: I thank you for your post on this book. I had chance to saw title in a bookshelf of a neighbor when was in sixth grade. I did not notice author's name. At that time was more in Rabindranath, Saratchandra, was not interested at all in non fiction. More than three decades later watched a documentary which referred to this book. Thank you once again.
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:১২
চিন্ময় মজুমদার বলেছেন: এই বইয়ের সাহিত্যমূল্য যে খুব বেশি সে দাবি করতে পারছি না বটে তবে ইতিহাসের বাঁকে হারিয়ে যাবার মজাও কিন্তু কম নয়! শুভেচ্ছা রইল।
৪|
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৬
মামুন রশিদ বলেছেন: পড়েছিলাম অনেক আগে, রেশমি রুমালের নিষ্ঠুর ফাঁস!
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৯
চিন্ময় মজুমদার বলেছেন: অদ্ভুত এক ভূখণ্ডে বাস আমাদের! অহিংসতা আর ভয়াবহ নিষ্ঠুরতা -দুই এরই লালন দেখেছি আমরা!
৫|
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ,,,,,,,,,,,পড়ার তীব্র আগ্রহবোধ করছি
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:২০
চিন্ময় মজুমদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। হ্যাপি রিডিং!
৬|
৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বইটা পড়তে বেশ ইচ্ছে করছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৪
চিন্ময় মজুমদার বলেছেন: পড়ে ফেলুন! শুভেচ্ছা রইল।
৭|
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:২১
প্রোফেসর শঙ্কু বলেছেন: জানানোর জন্য অনেক ধন্যবাদ।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৫
চিন্ময় মজুমদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৮|
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:১৯
এ্যরন বলেছেন: অসাধারণ এই বই এর জন্য ৭ টি মন্তব্য ..... অনেক বড় ইনজাষ্টিস ।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৮
নস্টালজিক বলেছেন: আগ্রহ বোধ করছি বই-টা নিয়ে!
জানানোর জন্য অনেক ধন্যবাদ!
শুভেচ্ছা নিরন্তর!