| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে উঠলাম......... প্রথম আলো তে একটা খবরে চোখ আটকে গেলো......... "ইতিহাসের দায় মেটালো বাংলাদেশ" ...... কৌতূহল বশতই পড়লাম ।। কিছুই না বাচ্চু রাজাকারের ফাঁশির খবর। মনে মনে একটু হাসলাম। হাসির কারণ টা পরে বলতেসি। এরপর প্রতিদিনের কাজ। বিরক্তিকর কলেজ। কিন্তু কলেজেও প্রসঙ্গটা আসলো। বাংলা স্যার ক্লাসে এসে বললেন, " ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম। নায়ক কে তা মনে নাই। নায়িকা রোজিনা। ঘটনা হল একদিন গ্রামের রোজিনা পোষা মুরগি কে খাবার দিচ্ছে। মুরগি মশাই দিল দৌড়। পিছে পিছে নায়িকা। এর পর কি হল নায়িকা গিয়ে পড়ল ভিলেনের সামনে । বলা বাহুল্য চিরন্তন বাংলা সিনেমার মত ভিলেন ও নায়িকা কে ভালবাসত। নায়িকা ত ভিলেন কে দেখে মুখ বাঁকাল । আর তখন ভিলেন বলল ,'যে কাছে আছে তার কাছে আসো না আর যে নাই তাকে খুঁজে বেড়াও?!
"""""" কি ভাবতেছেন???? এত সময় নষ্ট করে কি সব হাবিজাবি পড়তেছেন??? তাই না। আরে আসল কথা তো এখন!! এই ঘটনাটাই যে আমার হাসির কারণটা বলবে। আচ্ছা আপনারা একটু কষ্ট করে নায়কের জায়গায় বাচ্চু রাজাকার ভাই, নায়িকার জায়গায় আমাদের যুদ্ধাপরাধীদের বিচার আর ভিলেনের জায়গায় অন্য যুদ্ধাপরাধী (যারা দেশে আছে) তাদের বিবেচনা করুন... তাইলে দেখতে পাবেন......... নায়িকা মানে আমাদের যুদ্ধাপরাধীর বিচারকারীরা কাছে থাকা ভিলেন মানে দেশে থাকা যুদ্ধাপরাধীদের বাদ দিয়ে ভিনদেশী নায়ক মানে বাচ্চু রাজাকারের পিছে দৌড়াচ্ছে............ এতক্ষনে মনে হয় বুঝে গেছেন কেন আমি লেখাটার নাম "কি সুন্দর চিত্রনাট্য" দিয়েছি......... না বুঝলে একটু কষ্ট করে নিচে পড়ুন...।।
সরকার যখন ক্ষমতায় আসে আমাদের আশা ছিল আমরা দীর্ঘদিনের কলঙ্ক মিটাতে পারব......।। আস্তে আস্তে বিচার শুরু হল। জনগনের মনে আশা সঞ্চার হল......। কিন্তু কি হল ??? বিচার কার হল???? ফাঁশি কার হল????? আর যাবজ্জীবন কে পেল????
ফাঁশি হল তার যাকে খুঁজে বের করে ফাঁশি দিতে দিতে সরকারের সময় শেষ। আর যাবজ্জীবন হল তার যে কিনা দেশেই আছে। অথচ ৪০০ খুনের শাস্তি যে কোন দিক থেকে যাবজ্জীবন তা জানতাম না। আব্দুল কাদের মোল্লা কে ফাঁশি দিলে আজকেই কার্যকর করা সম্ভব, কিন্তু বাচ্চু রাজাকারের না!!! আর দেশে আরো যারা যুদ্ধাপরাধী আছে তাদের শাস্তি তো আস্তে আস্তে মনে হয় ২ মাস, ৩ মাস এ নামবে।। যাকে দেশ থেকে পালায় যেতে দেয়া হল সে ফাঁশি পেল, আর যে দেশে আছে সে কিছুই না!!! অনেকেই বলবেন কিছুই না কই????? যাবজ্জীবন পাইল তো!!! ভাই, আজকে যাবজ্জীবন , কালকে অসুস্থতার প্যারোল ...... পরশু জামিন...... অনেক কিছুই বাকি ......... পালিয়ে থাকা রাজাকার ভাই কে ফাঁশি দিয়ে দেখাল যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি (ইয়েসসস...)...।। আর দেশের মধ্যে থাকা জনকে যাবজ্জীবন দিয়ে দেখালাম "আরে!! আমরা তো একত্রেই দেশ চালাইসি!!! "" উফফ!! আর লেখতে পারি না...... তাইলে লেখা আর শেষ হবে না...... তার চাইতে শারলক হোমস উপন্যাস টা পড়তেছিলাম... ওইটা পরি......।।আর এতক্ষনে ঠিক ই বুঝতে পারছেন কেন আমি "কি সুন্দর চিত্রনাট্য" নাম দিছি ............
ও আর একটা কথা!!! যাদের লেখালেখির অভ্যাস আছে তাদের বলছি। এখন তো আমি শারলক হোমস পড়তেসি। আপনাদের কেউ এখনকার যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে লেখা শুরু করেন... কিছুই না। খালি পেপার এ রেগুলার যা লেখে ওগুলাই লিখবেন.........।। আমি সিওর, ৫০ বছর পর... কেউ আর শারলক হোমস পড়বে না......... আপনার লেখা "যুদ্ধাপরাধীদের বিচার" পড়বে...... "'অ্যা' গ্রেট বাংলাদেশি থ্রিলার" ............ ![]()
©somewhere in net ltd.