নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ

িচন্ময়

িচন্ময় › বিস্তারিত পোস্টঃ

নির্বাসন

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

হে ছন্দ সরস্বতী কবিতা
তোমায় দিনু আজ নির্বাসন
চারিদিকে বিব্রত হিংসার রাজ্যে
হেথা রুদ্র আস্ফালন
ফেনায়িত ক্রোধে
বিধ্বস্ত বিপন্ন তব আসন।

হে মোর প্রেয়সী কবিতা
তোমায় দিনু আজ নির্বাসন
আর্তনাদ চিৎকারের অন্তরালে
লুকিয়ে থাকে রাজাকার,রাবন লঙ্কার
নেই কোনো শাসন
বিধ্বস্ত বিপন্ন তব আসন।

হে মোর রুদ্রমূর্তি কবিতা
তোমায় দিনু আজ নির্বাসন
ভিখারি বেশে ঘুরে পথে পথে
যাবে সখীরা পতিতালয়ে
ক্ষুধার রাজ্যে রানী হয়ে
বিধ্বস্ত বিপন্ন তব আসন।

হে কবিতা,আমার হৃদয়ে
তব প্রেমের সিংহাসন পেতে
অশান্তির তিক্ত জীবনের
প্রতিকুল সংগ্রামে
কখনো তোমায় ডাকিব না আমি
আমার কবিতার ছদ্মনামে।

হে কাব্য রুদ্র সুরে
বিভেদের ভেদাভেদ ভুলে গিয়ে
বসন্তের আকাশে চিরসুন্দর কারুকাজে
স্বপ্নের সফল রুপের ভেলা নিয়ে
পদাঘাত আনো অসুরের দ্বারে
মানবতা যেথা আর্তনাদে কাঁদে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.