নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু

ঘোরাফেরা

দেশে ঘুরে বেড়াই।

ঘোরাফেরা › বিস্তারিত পোস্টঃ

জাহাজে চড়ে বরিশাল যাত্রা

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮



রোববার থেকে থেকে ঢাকা থেকে বরিশাল হয়ে আবার ঢাকা নদীপথে নামলো সর্বাধুনিক বে-ক্রুজার-১। সর্বপ্রথম জাহাজটি যাত্রা শুরু করেছিল, টেকনাফ থেকে সাগর ডিংগিয়ে সেন্টমার্টিন দ্বীপে, কাল-বৈশাখীর মৌসুমে সমুদ্র যাত্রা বন্ধ থাকার সুযোগে এটা এখন বরিশাল ঢাকা যাত্রী বহনে নিয়োজিত হবে।



জাহাজদের আসন ২৫০, এটার খোল দুটি, ফলে দ্রুতগতি কিংবা উচু ঢেউয়ের সময় সহজে ভারসাম্য বজায় থাকে। এটা অন্য জাহাজ থেকে দ্রুতগামি, ফলে যাত্রীরা ৫ ঘন্টায় ঢাকা থেকে বরিশাল পৌছে যাবেন।

এছাড়া এতে রয়েছে হালনাগাদ সব নৌ-যন্ত্রপাতি। যা পানির স্রোত, গভীরতা, আবহাওয়ার পূর্বাভাস সব স্বয়ংক্রিয়ভাবে জেনে নিতে পারে, এছাড়া রয়েছে জিপিএস ব্যবস্থা।



জাহাজ কোম্পানী বে-ইন্টারন্যাশনাল দাবি করেছে, যাত্রীদের আরাম আয়েশের সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ভাল, রয়েছে পর্যাপ্ত লাইফ বোট, জ্যাকেট এবং অন্যান্য জীবন রক্ষাকারী সরঞ্জাম। জাহাজটি পুরোটা শীতাতপ নিয়ন্ত্রিত;



জাহাজটি প্রতিদিন সকাল সাড়ে ৭ টায় বরিশাল থেকে ছেড়ে ঢাকায় পৌঁছবে বেলা ১২টায় এবং দুপুর ২টায় ঢাকা থেকে ছেড়ে বরিশাল পৌঁছবে বিকেল ৬ টায়। বিভিন্ন শ্রেণীর আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১২০০/-, ২২০০/- এবং ১৮০০/-। চলেন তাহলে ঘুরে আসি মুগো বাড়ি বরিশাল থেকে। যদিও মনে হচ্ছে ভাড়া কিঞ্চিত বেশি, খোলা ডেকের উপরে বসে হাওয়া খেতে খেতে যাবার একটা ব্যবস্থা রাখা উচিত ছিল।

জলেডাঙ্গা ব্লগের লেখা

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮

েবনিটগ বলেছেন: +

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

ঘোরাফেরা বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০

হেডস্যার বলেছেন:
এবার আমার বরিশাল যাওয়া কেউ রুখতে পার্বে না B-)

২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

ঘোরাফেরা বলেছেন: জি স্যার, কিছু ছাত্রও সাথে নিয়েন :)

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

এেলক্সান বলেছেন: ++++++++++++++

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

শিক্ষানবিস বলেছেন: অগ্রীম বুকিং কোথায়?
সদরঘাটে যেয়ে যদি দেখি টিকেট নাই, তখন কী হবে?

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

ঘোরাফেরা বলেছেন: লেখার একেবারে শেষে ব্লগের লিঙ্কে তাদের অফিসের ফোননম্বর দেয়া আছে, আমি এখন ভুলে গেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.