| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম না জানা মেয়ে ~~~~~~~~~~~~~~~~~~
নক্ষত্রের নীল
ধানমণ্ডি লেক .................. রাত ৮..৩০ , ১/৬/২০১২
৩৬ ঘণ্টার বেশি দৌড়ের উপরে ছিলাম ...। তার উপর মন টা খুব খারাপ ... বাসায় ফিরে কেবল একটু ঝিমাছছি
হঠাৎ পিচ্চি কালের বেস্ট ফ্রেন্ড টা ফোন দিল বললাম দোস্ত চল লেক এ যাই ...।
তো বের হোলাম ...। বসে বসে ধুয়া উড়াচ্ছিলাম ..................। এই বিশ্রী অভ্যাস টা নতুন হয়েছে ...............। হঠাৎ দেখি এক কোনে কতগুলো ছেলে গান গাচ্ছে ............... সময়ের সাথে অনেক দুর্বলতা ই চলে গেলেও গান এর প্রতি এখনো ভিষন দুর্বল ...............। ভাবলাম যাই কাছে গিয়ে বসি একটু ................. কথা শুনে বুঝলাম ঢাকা ইউনি এর ছেলে পেলে ... দুর থেকেই গলা মিলাচ্ছিলাম .......
খেয়াল করিনি হটাৎ দেখি উলটো দিকে একটা মেয়ে বসা .................. বরাবর ই আমি একটু আলাদা টাইপ ( গাধা
) কালো শাড়ি পড়া একটা অদ্ভুত সুন্দর মেয়ে ............ আমি একটু না অনেকখানি ই কেমন জানি ............... ২৬ বছর বয়সে এসেও কক্ষনো কোন মেয়ের দিকে পারতপক্ষে ২ বার তাকাইনা ...............। কিন্তু !!! আজ যে কি হল বুঝলাম না ! চশমার কোণ দিয়ে ফিরে ফিরে তাকাচ্ছি একবার দুবার বারবার ! খানিক পরে বুঝলাম বোধহয় ওই মেয়েটাও বেশ অনেক্ষন ধরে এক ই কাজ করছে ...............।।
৫ মিনিট পর ......... ।। কি আজব ! মেয়েটা কি মনে করে যেন ফ্রেন্ড দের রেখে ঘুরে এসে আমার পাশে এসে বসল ! এক সাথে গুন গুন করছি ! আমি আবার বিশিষ্ট ভাবিস্ট কিনা !! ..................... ডানাকাটা পরি আমার পাশে এসে বসল আর আমি বুদ্ধু অন্নদিকে তাকিয়ে (উফফফফ আমি যে কি না ) ! ৯ টার একটু আগে হবে ............ মেয়েটা নিজেই বলে উঠল if u like it then join with us ..... আমি তো মিনমিনে গলায় বললাম ya ok thanks ..................
ততক্ষনে ৯ টা বেজে গেছে ............ ওরা দেখলাম উঠার আয়োজন করছে ............... আমি বলদ এর ৩ নাম্বার বাচ্চার মত বসে আছি ...। অন্তত নাম টা যে জিজ্ঞেষ করা উচিত সেটাও মাথায় আসেনি ( কি করা উচিত আমাকে পাঠক ই বলেন
?)
ওরা চলে যাবে ......... ছবি তুলছে সবাই মিলে ............। আবার ও মেয়েটাই এগিয়ে এল !!! আমার কয়টা ছবি তুলে দিন না ?? দিলাম ......... কামেরা টা নেয়ার সময় বোধহয় হাতের ছোঁয়াও লাগল ।।
এবার ওর সাথের ছেলেগুলার একটা বলল বস (আমারে কোন আঙ্গেল দিয়া বস লাগে নিজেও বুঝিনা কিন্তু অচেনা মানুষ কেন জানি দেখা হইলে এইটা বইলাই ডাকে আমাকে উফফ ) আমাদের ও একটা তুলে দেন ......... আমিও স্টাইল করে ছবি তুলতে একটু পিছিয়ে গেলাম । ৫ মিনিট পার ............।। হটাৎ দেখি মেয়েটা খুব দ্রুত হেটে দূরে চলে যাচ্ছে ..................... আমি তো তখন ও পুরাই বলদ এর মত জাগায় দাঁড়াইয়া হুউউউউউট ...............। আর ৫ মিনিট পার ... কেন জানি মনে হল আচ্ছা একটু সামনে আগাই তো যদি থাকে !!!
দেখি কি সাদা একটা টয়োটার পাশে দাড়িয়ে ও ! সাহস করে একটু সামনে এগিয়ে কথা বলতে যাব এমন সময় ওর পাশে ২ টা ফ্রেন্ড হাজির হল ............।। গেল আমার মাথা টা ! জিজ্ঞেষ করতে যাচ্ছিলাম নাম আর সামনে গিয়ে কি বললাম জানেন ????
বাই
আসি ...
মেয়েটাও একটা হাসি দিয়ে মাথা টা অল্প ঝাকালো ( একটু কি বিষণ্ণ ছিল হাসিটা ?? )
চলে এলাম .।।
আর এখন বাসায় ফিরে মন পুড়ছে ... মনে হচ্ছে . ঈশশ ঈশশশশশশ !!!!!!!!!!!!!!!
যদি যেতে চাও, যাও
আমি পথ হবো চরণের তলে
না ছুঁয়ে তোমাকে ছোঁব
ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে। ( হেলাল হাফিয )
ইশশ
©somewhere in net ltd.