| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদামাটা মানুষ ০৭
নিজেকে সবসময় ব্যাস্ত রাখতে চেষ্টা করি ।
রাত তখন আড়াইটা । বুটের আওয়াজ আর বাঁশির শব্দে গভীর ঘুম হাল্কা হয়ে আসছিল । পাশে ভাইয়া জাগিয়ে তুলে বললেন “তাড়াতাড়ি উঠ, বাসায় পুলিশ এসেছে “। আতঙ্কের মাঝে ঘুম ভাঙল, তখনও বুঝে উঠতে পারিনি আসলে কি ঘটতে যাচ্ছে । খুব জোড়ে জোড়ে দরজা ধাক্কা দিচ্ছে, মনে হচ্ছে দরজা ভেঙ্গে ফেলবে । ঐদিকে আবার হাই ভোল্টেজের আলো রুমের মধ্যে ফেলছে , কিন্তু পর্দা থাকাতে রুমের ভেতরে আলো প্রবেশ করছে না । বুঝতে পারলাম পুলিশ চারিদিক ঘিরে ফেলেছে । ততক্ষণে আম্মা ভয়ে ভয়ে দরজাটা খুলে দিলেন । চার পাঁচজন পুলিশ বাসায় ঢুকে জিজ্ঞেশ করা শুরু করল ।
আপনার নাম কি ? আপনার ছেলে মেয়ে কয়জন ? বাসায় থকে কয়জন ? ইত্যাদি ইত্যাদি । পরে আমাদেরকে বেরিয়ে আসতে বলা হল । প্রথমে ভাইয়্যা তারপর আমি বেরিয়ে আসলাম । আমার পরনে পায়জামা আর হাফহাতা গেঞ্জি ছিল, মাথায় টুপি দিয়ে আসার খেয়াল ছিল না।
প্রথমে আমাদের নাম জানতে চাইল। নাম বলার পরে বাড়ি কোথায়, কোথায় পড়ালেখা করছি; এসব অনেক কিছু জানতে চাইল। তারপর বড় ভাইয়ের পড়ার ঘর দেখিয়ে দিতে বলল। তিনিও তাদের কথামত পড়ার ঘর দেখিয়ে দিলেন। বইপত্র ভালো করে তল্লাশি করে দেখল; কিন্তু কিছু পেলো না। তারপর শুরু হল আমার পালা। আমিও তাদেরকে তাদের কথামতো বইপত্র দেখিয়ে দিলাম। খুব ভালো কিরে সবকিছু দেখল, কিন্তু কি আর পাবে কিছু থাকলে তো ? তাদের মধ্য থেকে সাদা পোশাকধারী হাতে ওয়্যারলেস থাকা একজন আমাকে জিজ্ঞেস করল তুমি তো শিবির কর তাই না? তুমি এখন শিবিরের কোন পদে আছ? তোমাদের নামে রাস্তা অবরোধ আর পিকেটিং করার অভিযোগ আছে। আমি থ বনে গেলাম। আদর্শগত ভাবে যে দলকে আমি কখনও পছন্দ করি না, সেই দল করার অভিযোগ কিনা আমার ওপরে ? এসব কি বলেন স্যার, দাড়ি টুপি থাকলেই কি শিবির হয়ে যায় না কি স্যার ?
কেন ? তুমি শিবির কর না কেন ? শিবির তো ভালো, আমরাও তো শিবির পছন্দ করি শুধুমাত্র পোশাকের কারনে দায়িত্ব পালন করতে হচ্ছে; না স্যার আমি শিবির পছন্দ করি না । কেন ? শিবির পছন্দ কর না কেন ? না স্যার ওদের মূলনীতির সাথে ইসলামের মৌলিক বিষয়গুলি সাংঘর্ষিক। ততক্ষণে আমি বুঝতে পারলাম ঘটনা আসলে এই জায়গায় না , ঘটনা অন্য জায়গায় । আমি তাদকে জিগ্যেস করলাম , দেখেন স্যার আপনারা তো কোনো ইনফরমেশন ছাড়া আসেন না, নিশ্চই আপনাদেরকে কেউ ইনফরমেশন দিয়েছে । আমাদের চাচার সাথে জায়গা সম্পত্তি নিয়ে আমাদের বিরোধ চলতেছে । তারাই আপনাদেরকে এইরকম ভুল ইনফরমেশন দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করতেছে । তাদের কথাবার্তায় বুঝতে পারলাম তারা আমাদের শত্রুদের কাছ থেকেই ইনফরমেশন পেয়েছে । আমাদের সব কথা শোনার পর সাদা পোশাকধারী পুলিশ অফিসার আম্মাকে লক্ষ্য করে বলল ঠিক আছে আমরা একজনকে (আমকে উদ্দেশ্য করে) থানায় নিয়ে জিগ্যাসাবাদ করি। আম্মা প্রতিবাদ জানিয়ে বললেন, এটা কেমন কথা আপনি কোনো কারন ছাড়া তাদেরকে নিয়ে যাবেন কেন ? তরপর আমাদের সবার জোর প্রতিবাদের কারনে পুলিশ আমাকে আর নিয়ে যেতে পারে নি । যাওয়ার সময় আমদেরকে হুমকি দিয়ে বলে গেল, এখন থেকে তারা আমাদের মুখ চিনে রাখছে পরবর্তীতে কোন অভিযোগ পেলে সরসাসরি এসে ধরে নিয়ে যাব !!
দাড়ি টুপিওয়ালা মানুষগুলো কি এইদেশে শান্তিতে থাকতে পারবে না ? এটাই কি তাহলে প্রতিরোধ কমিটির নমুনা ? বর্তমান পরিস্থিতিতে কত মানুষকে যে এভাবে হয়রানির শিকার হতে হচ্ছে তার খবর কি আমরা রাখছি ?
২|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
িপয়াসস বলেছেন: এই দেশে মুসলিম হয়ে জন্মায়ছেন...আপনে ইসলামের লেবাস পরেছেন, এইটাই আপনার অপরাধ।
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
সাদামাটা মানুষ ০৭ বলেছেন: অথচ আমরা বিশ্বে মুসলিম দেশ হিসেবে পরিচিত ।
৩|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫
বিডি আমিনুর বলেছেন:
৪|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: শুনে খারাপ লাগল
৫|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪
পলাতক আসামী বলেছেন: চোখে পানি আইসা পড়লো
ওগো আমারে কেও একটা টিস্যু দাও গো।।
৬|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
পথহারা সৈকত বলেছেন:
৭|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
পিওর গাধা বলেছেন: হুম! ভাল!
৮|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
ভাল মন্দ বলেছেন: টুপিটা পুরান হয়ে গেছে নতুন কিনমু ভাবছি, ভয় পাইতেসি।
৯|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
জাহিদ গাছবাড়ী বলেছেন:
;( ;(
১০|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
মদন বলেছেন: আমার এক বন্ধু আছে, পারিবারিক ভাবেই কট্টর আওয়ামীলীগ। বন্ধু মোটামুটি নামাজ পড়ে। প্রায় ১৫বছর হলো সে দাড়ি রাখে। বিভিন্ন ডিজাইনে, কখনও তাবলীগ, কখনও শিবির, কখনও ফ্রেন্ঞকাট। বছর ৫ হলো স্বাভাবিক চাপদাড়ি রেখেছে। বর্তমানে রাজনৈতিক ডামাডোলে সে আছে আতংকে। বলে পুলিশের গাড়ীর পাশ দিয়ে গেলে পুলিশ গভীরভাবে তাকায়। বাইক নিয়ে বাইরে গেলে ট্রাফিকপুলিশরাও ঘনঘন চেক করে, কাছে ব্যাগ থাকলে সেটিও চেক করে। সে আবার স্মোকারও। কয়, এখন পুলিশ দেখলে আগে সিগারেট ধরাই ![]()
তার বক্তব্য হচ্ছে বাংলাদেশ যতই মুসলিম প্রধান দেশ হোক কিন্তু ইসলাম ফ্রেন্ডলী না।
১১|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২
সংসপ্তক_২০১১ বলেছেন: অনেকেই জামাত-শিবির এর উসিলায় অনেক কিছু করতাসে, কারন সব দোষ তো ওদের উপরে যাচ্ছে, আর তদন্তের দরকার হচ্ছে না।পুরাই লুল
১২|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
Ruhul বলেছেন: অনুগ্রহ করে রক্ষী বাহিনীর ইতিহাস পড়ুন ... থুক্ক ... গ্রামের মুরুব্বীদের কাছ থেকে জানুন। কারণ তাদের কাছে সঠিক তথ পাবেন।
মহাসমারূহে আসিতেছে ..................
সন্ত্রাস দমন বাহিনীর আদর-যত্ন = ১০ * রক্ষী বাহিনীর নির্যাতন
১৩|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪
জ্যাক রুশো বলেছেন: জামাত শিবিরের অপকর্মের সাইড এফেক্ট
১৪|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
এম এম হোসাইন বলেছেন: িপয়াসস বলেছেন: ........................আপনে ইসলামের লেবাস পরেছেন, এইটাই আপনার অপরাধ। ![]()
১৫|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
কেন? দাড়ী রাখা অপরাধ কে বললো?
গনজাগরনমঞ্চের হাজারখানিক ছেলে দেখাতে পারবো যাদের দাড়ী আছে।
ইমরান এইচ সরকারেরও আছে। পাঞ্জাবীও পরে
১৬|
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
পেন্সিল চোর বলেছেন:
দুঃখজনক।
১৭|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০
দুখুমিয়া বলেছেন: অতীব দুঃখজনক ।
১৮|
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪
আশফাক সুমন বলেছেন: "বাংলাদেশ যতই মুসলিম প্রধান দেশ হোক কিন্তু ইসলাম ফ্রেন্ডলী না। "---সহ মত ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬
চাঁন ভাই বলেছেন: এটা আর কি..? সামনে আর ও অনেক কিছু দেখবেন।