নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

এডিট করার টাইম নাই

কন্সট্যান্ট শেখ

নষ্ট অতীত, নষ্ট সময় থাক না পড়ে আস্তাকুড়ে চার দেওয়ালে বন্দি বিবেক আজ তোমাকে সে গ্রাস করে তবে কেন এই নিস্তব্ধতায় তোমার পথ চলা.।.।.।.।.।.।

কন্সট্যান্ট শেখ › বিস্তারিত পোস্টঃ

অলীক প্রান্তর

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭



আমি সেই প্রান্তরে যাবো,

যেখানে আকাশ কালো

যেখানে শূন্য আমি শূন্য হয়ে ছিলাম অনধিকালধরে...

যেখানে তপ্ত রোদের বুকে নষ্ট অতীতের কষ্টগুলো

শ্রাবনের মেঘ হয়ে ঝরবেনা সিক্ত মাটিতে...।

যেখানে সুখ দূঃখের মিশ্র অনুভূতি

বর্ণহীন করে তোলে কল্পলোককে...।

ভালবাসা মরুভূমির মরিচীকা হয়ে

জড়ায় না আস্টেপিস্টে...।

সেখানে বৃত্তের ভিতর বৃত্তই

থাকে কক্ষপথে,

আর কষ্টের ছায়ায় আর্বতিত হয়

নষ্ট জীবন...

ঈশ্বর সেই অলীক পথের দ্বার খোলো

আমি আসবই আসব...।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি কবিতা

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২২

কন্সট্যান্ট শেখ বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

পাঠক১৯৭১ বলেছেন: সেখানে যেতে হলে নিজকেই দ্বার খুলতে হবে; ঈশ্বর যদি দ্বার খুলতে জানে, সে কাউকে ওখানে যেতে দেবে না।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

কন্সট্যান্ট শেখ বলেছেন:
মানুষ যদি নিজেই সেই দ্বার খুলতে জানতো তাহলে ঈশ্বরের ঈশ্বরত্ব থাকতো না! আর মৃত্যু স্পর্শ করতো না মানুষকে?

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

মশিকুর বলেছেন:
"ঈশ্বর সেই অলীক পথের দ্বার খোলো
আমি আসবই আসব...।"


চমৎকার কবিতা।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

কন্সট্যান্ট শেখ বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.