| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কন্সট্যান্ট শেখ
নষ্ট অতীত, নষ্ট সময় থাক না পড়ে আস্তাকুড়ে চার দেওয়ালে বন্দি বিবেক আজ তোমাকে সে গ্রাস করে তবে কেন এই নিস্তব্ধতায় তোমার পথ চলা.।.।.।.।.।.।
যখন রঙিন পৃথিবীকে ধূসর চোখে দেখি,
দৃষ্টিভ্রমের উষ্ণতা,
শীতলতাকে ছাড়িয়ে যায়।
চোখ বন্ধ করে রাখি,
কল্পনারা এসে ভিড় করে চোখের পাতায়,
কল্পনার কল্পগুলোকে বাস্তবতার আলোয় রাঙায়।
আমি সেই অদিম স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখি, ঘ্রান নিই,
আর কল্পনার অলীক প্রান্তরে হেটে বেড়াই এদিক ওদিক।
সময়ের টানে আমার বন্ধ চোখ
তার অন্ধত্ব হারায়,
বাস্তবতার মুখোমুখি দাড় করায়।
এখানে সিন্ধ বাতাস আমাকে ...
সিক্ত করে না,
ঘাত-প্রতিঘাতে ভাংচুর ঘটে কল্পের।
স্বপ্নের সব রঙ কপালের ঘাম
বা অশ্রুবিন্দুতে মিশে একাকার,
হতাশার মাঝে হারিয়ে যাওয়া
আশার খোঁজে আমি ছুটে রেড়ায়
প্রান্তর পেরিয়ে প্রান্তর....
চোখ বন্ধ হয়ে আসছে,
কল্পনারা ভিড় করছে চোখের পাতায়
হয়তো পৃথিবীর আলোয়
দেখা হবে না আমার কল্পনার জগৎ....
তাই আমি অন্ধ হবো
সেই মায়ার জগৎতে
খুঁজে নিবো আমার বিবর্ন সত্ত্বাকে..
০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০৭
কন্সট্যান্ট শেখ বলেছেন: অনেক ধন্যবাদ।
২|
০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:৫৬
দ্য ইলিউশনিস্ট বলেছেন: কল্পনার কল্পগুলোকে বাস্তবতার আলোয় রাঙায়,
আমি সেই অদিম স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখি, ঘ্রান নিই,
আর কল্পনার অলীক প্রান্তরে হেটে বেড়াই এদিক ওদিক।
বেশ ভাল্লাগসে
০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:১৮
কন্সট্যান্ট শেখ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৩|
০৬ ই মে, ২০১৪ রাত ৮:৫৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।
০৬ ই মে, ২০১৪ রাত ৯:১৫
কন্সট্যান্ট শেখ বলেছেন: ধন্যবাদ ভাই।
৪|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০০
সেভেন্থ সেন্স বলেছেন: "যখন রঙিন পৃথিবীকে ধূসর চোখে দেখি,
দৃষ্টিভ্রমের উষ্ণতা,
শীতলতাকে ছাড়িয়ে যায়"
অসম্ভব ভাল লেগেছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭
কন্সট্যান্ট শেখ বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৪ দুপুর ২:২৯
দ্বীপ ১৭৯২ বলেছেন: কবিতটি অনেক সুন্দর