নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

এডিট করার টাইম নাই

কন্সট্যান্ট শেখ

নষ্ট অতীত, নষ্ট সময় থাক না পড়ে আস্তাকুড়ে চার দেওয়ালে বন্দি বিবেক আজ তোমাকে সে গ্রাস করে তবে কেন এই নিস্তব্ধতায় তোমার পথ চলা.।.।.।.।.।.।

কন্সট্যান্ট শেখ › বিস্তারিত পোস্টঃ

বিক্রিয়া

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২২

এখনো অনেক পথ বাকী

সিন্ধতার অন্তরালে, নিস্তব্ধ কষ্টের আড়ালে

আর সময়ের সমকোনে,

সমরৈখিক রেখায় বৃত্তে আর্বতন

যেখানে ইলেক্ট্রনের মত ঘুরে বেড়ায় আমার স্বপ্ন

নিউক্লিয়াসের ন্যায় নিস্প্রভ কুয়াশায় ঘেরা আশা

সেই বন্ধনের শেষ কক্ষপথে শুধুমাত্র হতাশায়

আদান প্রদান হয়

সুখ সেখানে নিষ্ক্রিয় প্রভাবকের মতো

পড়ে থাকে আস্তাকুড়ে

সে বিক্রিয়ার নেই কোন মান, নেই কোন গন্ধ।

নোনাজলেই সমাপ্তি আশা হতাশার..

এরপর হয়তো নতুন কোন মানে,

নতুন কোন বস্তু হয়ে নতুন কোন

চেষ্টা বা প্রচেষ্টায় লিপ্ত থাকায় জীবন আর

সাইনবোর্ড হাসি বিজ্ঞাপন হয় চাপা কষ্টের।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বুকে চাপা কষ্ট রেখেও আমাদেরকে মাঝে মাঝে হাসির অভিনয় করতে হয়,জটিল রাসায়নিক বিক্রিয়া!
কবিতার আবেদন খুবই ভালো লাগলো!

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩০

কন্সট্যান্ট শেখ বলেছেন: অনেক ধন্যবাদ শামীম ভাই।
সুখের অভিনয় করতে করতে সুখ নামক যন্ত্রে জংগ ধরে গেছে। পালানোর পথ নেই।

২| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

রাসায়নিক বিক্রিয়ার কবিতা ।

নবীশ কবির পক্ষ থেকে +

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৭

কন্সট্যান্ট শেখ বলেছেন: : ধন্যবাদ অনেক।
আমার লিখাগুলো কবিতার সংজ্ঞার মধ্যে পড়ে কিনা জানিনা!! তবে আপনাদের উতসাহ আমাকে অনেক আলোড়িত করে।

৩| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার! কবিতায় বেশি বেশি বৈজ্ঞানিক শব্দ ব্যবহার এক অর্থে আমার মজা লাগে, এটাও প্রমান করে যে বিজ্ঞানের অনেক ছাত্র কবিতা লিখছে!

শুভেচ্ছা রইলো!

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৭

কন্সট্যান্ট শেখ বলেছেন: অনেক ধন্যবাদ।
মানুষের জীবনটাই ক্রিয়া-বিক্রিয়ার ভরপুর তাই আমি মনেকরি কবিতার সাথে বিজ্ঞান অথবা বিজ্ঞানের সাথে কবিতা একসাথে গাঁথা যেতে পারে।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

৪| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

বাংলার পাই বলেছেন: কবিতায় অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫১

কন্সট্যান্ট শেখ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বাংলার পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.