নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেখম বিহীন শিখণ্ডী

পেখম বিহীন শিখণ্ডী।

আমি একজন ছাত্র। মতামত প্রকাশ করা আমার ছোট বেলার স্বপ্ন , তাই এখানে আসা।

পেখম বিহীন শিখণ্ডী। › বিস্তারিত পোস্টঃ

আমরা যদি না জাগি মা ক্যামনে সকাল হবে???

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫

সময়টা তখন ২০০৩ এর শেষের দিকে। আমি একটু পেপার পত্রিকা পড়া শুরু করেছি। এবং সবার সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি। তখন থেকেই দেখে আসছি আমাদের দেশের নানা ক্ষেত্রে নানা অনিয়ম। তখন দেখতাম আমাদের সিনিয়র ভাইয়েরা এ বিষয়ে আলোচনার ঝড় তুলে দিচ্ছেন। এভাবে সারা দেশের যুবসমাজ সেই সময় এসবের বিরুদ্ধে নানান কথা বলেছে। এখন তো সেই সব ভাইয়েরাই দেশের নানা ক্ষেত্রে কর্মরত আছেন। কিন্তু দেশের অবস্থার কোন পরিবর্তন নেই। কারণ আমরা এখনও ঘুমিয়ে আছি।

শৈশবে পড়া মজাদার অনেক কবিতার মধ্যে অন্যতম একটি হলো কাজী নজরুল ইসলামের ভোরের পাখি। ছোটকালে এটি আমার কাছে একটি কবিতা থাকলেও আজ এটি আর শুধু ছড়া বা কবিতায় সীমাবদ্ধ নেই। এটার কার্যকারিতা এখন কবিতার থেকে অনেক উপরে। আজকের আলোচনার বিষয়ও এই জেগে উঠা ও সকাল হওয়া।

অনেক লেখাপড়া, জ্ঞান অর্জনের পর বড় বড় কথা বলে আমরা যখন একটা পদ পেয়ে যায় তখন দেশপ্রেমও চুলোয় যায়। মুখে মুখে দেশপ্রেমের বুলি আওড়ালেও তখন আমাদের কাজ থাকে তখন “যত পারো খুঁটে নাও” সিস্টেমের।
কাজী নজরুল ইসলামের এই কবিতার দুইটি লাইন হলো, আমরা যদি না জাগি মা ক্যামনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে।

তাৎপর্য মূলত এ রকম যে, আমাদের দেশের রাত তো অনেক আগে থেকেই আছে কিন্তু সকাল হচ্ছেনা কেন?
আসলে সকাল হবে কিভাবে, আমরা তো ঘুম থেকে জেগেই উঠছিনা। আমরা যদি সকাল ১০টায় ঘুম থেকে উঠি তবে আমাদের সকাল হবে ১০টার সময়। আর যে সমস্ত কৃষক, শ্রমিক, কর্মজীবীরা ভোর ৬টায় ওঠে তাদের সকাল কিন্তু ভোর ৬টায় হয়। অর্থাৎ আমাদের ঘুম না ভাঙ্গা পর্যন্ত তো সকাল হবেনা।

আমাদের দেশটাকেও এভাবেই জাগিয়ে তুলতে পারি।এর জন্য প্রয়োজন আমাদের মত যুবসমাজ কে জেগে উঠা। তো আর দেরি নয় ভাইয়েরা বেলা তো অনেক হলো আর ঘুমিয়ো না এবার জেগে ওঠো। রাত কে দূর করে দাও। দেশতো তোমাকে আমাকে, আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে।

এটা স্বাভাবিক যেখানে রাত আছে সেখানে আছে নানান অপরাধ। আমাদেরও একই অবস্থা- দুর্নীতি, ঘুষ, কোটা, স্বজনপ্রীতি সহ নানান অভ্যন্তরীণ সমস্যা। আরও আছে আন্তর্জাতিক সমস্যা- সীমান্ত হত্যা, অপসংস্কৃতি, এবং সর্বশেষ জঙ্গিবাদ আখ্যা। আমাদের দেশকে এসবের হাত থেকে আমাদেরকেই রক্ষা করতে হবে।

তাই আর ঘুমিয়ো না সচেতন নাগরিক। তোমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। জেগে ওঠো, অন্যকে জাগিয়ে তোলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.