নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিতো সত্যবাদী

আমিতো সত্যবাদী › বিস্তারিত পোস্টঃ

৮ ব্লগ ও ৮৪ নাস্তিক ব্লগারের তালিকা

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৪

একটা খবর দেইখ্যা হেব্বি মজা পাইলাম। খবরটা নিচে দিয়া দিলাম- পড়েন মজা পাইবেন-



ইসলাম ও মহানবীকে ব্লগে অবমাননাকারী নাস্তিকদের শাস্তির দাবিতে ৮টি ব্লগ’ও ৮৪ নাস্তিক ব্লগারের তালিকা হস্তান্তর করা হয়েছে।



ইসলাম ও মহানবীকে অবমাননাকারীদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর গঠিত কমিটির কাছে এই তালিকা দেন মোহাম্মদীয়া জামেয়া শরীফ’র উপদেষ্টা ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ মাহবুব আলম আরিফ।



রোববার সচিবালয়ে কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই তালিকা হস্তান্তর করা হয়।



তালিকা গ্রহণের সময় অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার বলেন, “নাস্তিক ব্লগার যারা ইসলাম ও মহানবীর অবমাননা করেছে তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সাইবার ট্রাইবুনালও গঠন করা হয়েছে।



ইতোমধ্যে অনেক অভিযোগ পাওয়া গেছে, এগুলো অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।



অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকার জানান, কমিটির কাছে ফেসবুক ও ব্লগে আপত্তিকর বিষয়ে অভিযোগ জানাতে [email protected] ই-মেইলে অভিযোগ করতে বলা হয়েছে।



মোহাম্মদীয়া জামেয়া শরীফ’র উপদেষ্টা ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ মাহবুব আলম আরিফ সভায় বলেন, নাস্তিক হওয়া কারো ব্যক্তিগত বিষয়। তবে নাস্তিক হয়ে ইসলাম ও মহানবীর বিরুদ্ধে ব্লগে জঘন্ন লেখা অপরাধ। এটি নিয়মিত চালিয়ে যেতে না দিয়ে বন্ধ করা উচিত। যুদ্ধাপরাধ বিচার নিষ্কলুষ রাখতেই এটি সরকারের বন্ধ করা প্রয়োজন। অবমানকারী ব্লগাদের শাস্তির আওতায় আনতে হবে। হবে বলেও উল্লেখ করেন তিনি।



মাহবুব আলম আরিফ বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ব্লগ মাত্র ৪৮টি। অথচ আমরা জানি ব্লগ পরিচালিত হচ্ছে ৩২৮টি। বিটিআরসি’র কাছে সঠিক তথ্য নেই।



তিনি বলেন, এসব ব্লগে লেখা প্রকাশ করার ক্ষেত্রে সেন্সরশীপ আরোপ করতে হবে। সামহোয়ারইন, আমার ব্লগ, সোনার বাংলা, মতিকণ্ঠসহ বিভিন্ন ব্লগে জঘন্ন লেখা চালিয়ে যাচ্ছে বলগাররা।



সামহোয়ারইন একজন না¯নাস্তিকের ব্লগ নরওয়ে থেকে খৃষ্টান চালাচ্ছেন। বাংলাদেশে পরিচালনা করছেন তার স্ত্রী ফেরদৌস।



তিনি আরো বলেন, চীনসহ বিভিন্ন দেশে ফেসবুক টুইটার বন্ধ করা হয়েছে। বাংলাদেশেও ইসলাম বিদ্বেস্বী ব্লগ বন্ধ করে দিতে হবে। বিটিসিএল’র কাছ থেকে ডোমেন না কিনে ব্লগ করার বিষয়ে সরকারকে পদক্ষেপপ নিতে হবে।



আল্লামা মাহবুব বলেন, অনলাইন মনিটরিং সেল গঠন করতে হবে। ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে অবমানাকারী ব্লগ পোষ্ট বন্ধ করতে হবে।



সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে ইসলামী এই চিন্তাবিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন ইসলাম ও মাহনবীকে অবমাননাকারী বরদাস্ত করা হবে না।



সূত্র

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:০৯

বিশ্ব প্রেমিক বলেছেন: হ্যাঁ, আমারও চাই নাস্তিক বনাম আস্তিকের হানাহানির একটা অবসান হোক ।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:২০

কাঠুরে বলেছেন: সামু বন্ধের জন্য রাজারবাগিরা এতো উইঠা পইড়া লাগছে ক্যান??

আজকে সারাদিন এই নিয়া রাজারবাগিরা (৫৯ নাম্বার লিস্ট দ্রষ্টব্য) দেখি ভালোই লাফালাফি করতেছে.।

আপনাদের সমস্যা হইলো গিয়া, আপনারা লেবু বেশী কচলাইয়া তিতা কইরা ফালান।

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২২

কলাবাগান১ বলেছেন: সামহোয়ারইন একজন না¯নাস্তিকের ব্লগ নরওয়ে থেকে খৃষ্টান চালাচ্ছেন। বাংলাদেশে পরিচালনা করছেন তার স্ত্রী ফেরদৌস।
এটা কোন কথা হল??? আমরা সবাই জানি আরিল কই থাকে। আরেক জায়গায় শুনলাম.. হুজুররা নাকি বলেছেন যে বাংলাদেশি ব্লগে ভারতীয়রা লিখতে পারে, আর ভারতীয় ব্লগে নাকি বাংলাদেশিরা লিখতে পারে না...।

উনারা কি ব্লগে কিভাবে লগিন করতে হয় তা জানেন??? হায়রে বাংলাদেশ ২০১৩ সনে এসে এই সমস্ত কথাও শুনতে হয়

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৫

ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের কথা - Click This Link

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৬

দিশার বলেছেন: আমি আস্তিক কারণ আমি থর কে বিসসাস করি , সে হাতুড়ি দিয়ে পিটাবে পরকালে আমরা তার তার উপর ইমান না আনলে।

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪

রেজা_সি.এস.ই_বুয়েট বলেছেন: কলাবাগান১ বলেছেন: সামহোয়ারইন একজন না¯নাস্তিকের ব্লগ নরওয়ে থেকে খৃষ্টান চালাচ্ছেন। বাংলাদেশে পরিচালনা করছেন তার স্ত্রী ফেরদৌস।
এটা কোন কথা হল??? আমরা সবাই জানি আরিল কই থাকে। আরেক জায়গায় শুনলাম.. হুজুররা নাকি বলেছেন যে বাংলাদেশি ব্লগে ভারতীয়রা লিখতে পারে, আর ভারতীয় ব্লগে নাকি বাংলাদেশিরা লিখতে পারে না...।

উনারা কি ব্লগে কিভাবে লগিন করতে হয় তা জানেন??? হায়রে বাংলাদেশ ২০১৩ সনে এসে এই সমস্ত কথাও শুনতে হয়

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২

তারিন রহমান বলেছেন: আরেক জায়গায় শুনলাম.. হুজুররা নাকি বলেছেন যে বাংলাদেশি ব্লগে ভারতীয়রা লিখতে পারে, আর ভারতীয় ব্লগে নাকি বাংলাদেশিরা লিখতে পারে না...।


মাহবুব আলম হাই এডুকেটেড। এই কথা কি তিনি আসলেই বলেছেন !!! তার এ ধরণের কথা বলার তো কথা না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.