নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিতো সত্যবাদী

আমিতো সত্যবাদী › বিস্তারিত পোস্টঃ

ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালককে এখনো কেন অপসারণ করা হচ্ছে না?

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

পবিত্র ইসলাম হচ্ছে মহান আল্লাহ পাকের মনোনিত র্ধম। আর এই ইসলামের সর্বশেষ নবী হচ্ছেন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। আর মহান আল্লাহ পাক তিনি একক এবং হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন মহান আল্লাহ পাক উনার সর্ব শেষ রসূল ইহা মনে-প্রাণে বিশ্বাস করাকে বলে মুসলমান।

বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম দেশ। আর এই দেশের ৯৭% লোক হচ্ছে পবিত্র ইসলাম বিশ্বাসকারী অথ্যাৎ মুসলমান।



সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মাসিক পত্রিকা ‘সবুজ পাতা’র একটি সংখ্যা বাজার থেকে তুলে নেয়া হয়েছে। যে সংখ্যাটির প্রথম নিবন্ধের ৯নং পৃষ্ঠায় পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ এর আলোকে দলীলভিত্তিকভাবে উলেখ্য করা হয়েছে, আমাদের প্রাণের নবী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার আম্মজান আলাইহাস সালাম উনার পবিত্র রেহেম শরীফ মুবারক হতে কুদরতীভাবে তাশরীফ মুবারক আনেন। নিবন্ধটিতে আরো বলা হয়েছে “হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বলেন, যে ব্যক্তি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মীলাদুন ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে অর্থাৎ উনার বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে এক দিরহাম ব্যয় করবে সে জান্নাতে আমার বন্ধু হবে।” সুবহানাল্লাহ



কিন্তু অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে, নিবন্ধে উলেখিত বিষয়গুলোকে মিথ্যা বলে অপবাদ দিয়ে সেই সংখ্যাটি বাজেয়াপ্ত করে দেয় প্রতিষ্ঠানটির মহাপরিচালক শামীম আফজাল। বলার অপেক্ষা রাখে না, ঘটনাটি গভীর ষড়যন্ত্র ও সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে।



এছাড়াও গত ৪ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে কর্মরত শামীম আফজালের বিরুদ্ধে ধর্মীয় বিষয়ে বিতর্ক সৃষ্টির ব্যাপক অভিযোগ রয়েছে। ২০০৯ সালের ১৭ মার্চ ইমাম প্রশিক্ষণ একাডেমীতে সে কাঙালিনী সুফিয়াকে এক অনুষ্ঠানে দাওয়াত দিয়ে নিয়ে আসে এবং তার গান ও নৃত্য উপভোগ করে। এর আগে বিমানবন্দরের কাছে হাজী ক্যাম্পে ইফার আয়োজিত অনুষ্ঠানে হাজির করা হয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরকে। ২৭ নভেম্বর ২০১০ ঈসায়ী ইমাম প্রশিক্ষণ একাডেমীতে প্রশিক্ষণরত ১০০ জন ইমামের সামনে আমেরিকার ডেনভার বিশ্ববিদ্যালয়ের হাফপ্যান্ট এবং মিনি স্কাট পরিহিত একদল তরুন-তরুণী জড়াজড়ি করে ব্যালে নৃত্য পরিবেশন করে। নাচের পর সে সব নৃত্য শিল্পীর সঙ্গে হাত মিলায় এবং তাদের জড়িয়ে ধরে। দেশের সব পত্র-পত্রিকায় এর ছবি এবং সংবাদ প্রকাশিত হয়। তখন আফজালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘এটি ব্যালে ড্যান্স ছিল না, ছিল স্যুইং ড্যান্স’। নাউযুবিল্লাহ



এতোসব অপকর্মের পরেও ইসলামিক ফাউন্ডেশন থেকে শামীম আফজালকে এখনো অপসারণ করা হচ্ছে না কেন? কোন শক্তির বলে সে বারংবার এদেশের ঈমানী চেতনা তথা আহলে সুন্নাহ ওয়াল জামায়াত উনার আক্বীদায় আঘাত দেয়ার ধৃষ্টতা দেখিয়ে চলেছে? দেশবাসী এর জবাব চায়! প্রতিটি মুসলিম এর জবাব চায়!!!!!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এই লেখাটি পড়লে কিছু বিভ্রান্তি দূর হবে-
Click This Link

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২১

আমিতো সত্যবাদী বলেছেন: ভাল হয় যদি পারেন, ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক শামীম আফজাল এর বিভ্রান্তি দূর করে ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মাসিক পত্রিকা ‘সবুজ পাতা’র জানুয়ারী ‘১৩ঈসায়ী সংখ্যা ব্যাপকভাবে ছড়িয়ে দিন।।

আপনাকে ঠেংকূ...........।

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

বাংলার নবাব বলেছেন: তথ্য বহুল পোষ্ট.....অনেক কিছুই জানলাম.....

কিন্তু অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে, নিবন্ধে উলেখিত বিষয়গুলোকে মিথ্যা বলে অপবাদ দিয়ে সেই সংখ্যাটি বাজেয়াপ্ত করে দেয় প্রতিষ্ঠানটির মহাপরিচালক শামীম আফজাল। বলার অপেক্ষা রাখে না, ঘটনাটি গভীর ষড়যন্ত্র ও সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে।

সহমত.।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

আমিতো সত্যবাদী বলেছেন: বাংলার নবাবকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। সেই সাথে আপনার নবাবীর দীর্ঘায়ু কামনা রইলো....

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

প্রীতম ব্লগ বলেছেন: নৃত্য গীত ও নর্তকীর প্রতি আসক্ত শামীম আফযাল ইহুদীদের এজেন্ট হিসেবে কাজ করছে।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০০

আমিতো সত্যবাদী বলেছেন: হতে পারে!

তবে প্রমাণ থাকলে দিবেন আশা করছি প্রীতম ভাই।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

ছািব্বর বলেছেন: প্রীতম ব্লগ বলেছেন: নৃত্য গীত ও নর্তকীর প্রতি আসক্ত শামীম আফযাল ইহুদীদের এজেন্ট হিসেবে কাজ করছে।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০১

আমিতো সত্যবাদী বলেছেন: হতে পারে! ঠেংকু..

৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

মাসুম মিয়া বলেছেন: ‘এটি ব্যালে ড্যান্স ছিল না, ছিল স্যুইং ড্যান্স’।--- হা হা মজ্জা পাইলাম

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

আমিতো সত্যবাদী বলেছেন: হুহ...হু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.