নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থার্ড_আই

থার্ড_আই › বিস্তারিত পোস্টঃ

তুমি_আমি ও সময়...

১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

আমি হয়তো এখন তোমার কেউ নই

হয়তো পিশাচ , ঝামেলা , অস্পৃশ্য

এ সবের কাতারে আমায় ফেলে দিয়েছ ।



হয়ত কোন অভিযোগে

তোমার সাথে থাকার অযোগ্যতায়

আমায় মন থেকে করেছ ভূপাতিত ,

হয়তো আমার মিষ্টি হাসি তে

তুমি তোমাকে ভুলে গেছি ,

ভেবে ঝেড়ে ফেলে গেছ আমায় ।



হয়তো আমার চোখে দেখতে পাও নি

হতাশা , বিলাপ , অস্রু আর আকাঙ্ক্ষা ।

হয়তো সে গুলোতে তুমি ফিরে আসার

কারন খুজতে ।



আমি কোন এক মুহূর্তে

মনে করো কোন এক মুহূর্তে

তোমায় উজার করেছি নিজেকে ,

সেই মুহূর্ত ভুলে গেছ ,

সেই মুহূর্ত ভুলে গেছ ।



আজ তোমার মনে নব্ জন্ত্রনার

ব্যাপক নাব্যতা ।

আজ তোমার মনে নেই

সেই পুরনো দিন গুলির কথা ।



আজ তোমার পদতলে

পৃথিবী আঁকরে ধরছে তোমার অস্তিত্ত ,



মনে করো , সেই দিন গুলি

যে দিন পূর্ণিমা , রোদ্দুর আর মিষ্টি আম

ছিলাম আমি তুমি ও আমরা সবাই ,



ফিরে যাও , সেই হাসির শব্দে

খোঁজ কোথায় ছিল আমার তোমার স্বার্থপরতার আওয়াজ ।

মিলিয়ে দেখো , মিল পাবে না

যে আমায় এখন বুকে ধারন করছো ,

সেই আমি আর আগের আমি নই ।



অনেক বদলে গেছি আমি তাই না

নাকি বদলে গেছে , আমাদের ধারনা ।

নাকি বদলে গেছে , তোমার হৃদয়ের আকার

পুনঃ পুনঃ সংকোচনে ।



বুক চেপে আগলে রাখা কাউকে

হটাত ছেড়ে দিলে , বুকটা শূন্য হয় ।

ফেলে দেবার আগে , একটুও ভাবনি

কাকে , কাকে খুনে করছ লাল ।

হয়তো সে কখনো তোমায় বাঁচতে শিখিয়েছিল ।



সবসময় অন্যের কাছ থেকেই মহত্ব আশা করো

কারন কোন একদিন সে হয়তো মহৎ ছিল ,

নিজে মহৎ হতে চাও না,

কারন ওটাই তোমার কৃতঘ্ন চরিত্র ।

(সংগৃহীত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.