নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থার্ড_আই

থার্ড_আই › বিস্তারিত পোস্টঃ

ক্রুয়েল প্রেসেন্ট..

১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

সময় গুলো খুব কঠিন কাটে, যখন কাছের মানুষ গুলো ধীরে ধীরে দূরে চলে যায়। পৃথিবীটা কে যখন রাতের অন্ধকার ক্রমেই ঘিরে ফেলে। মনে হয় আমি ও এই অন্ধকারে হারিয়ে যাচ্ছি। আমার প্রান শক্তি ক্রমেই কমে আসছে। সময় তখন অস্থির ভাবে এদিক থেকে ওদিক শুধু ছোটাছুটি করে। খুব ইচ্ছে করে সময় কে মাঝে মাঝে থামিয়ে দিতে। সময় তো আর মিউজিক বা ভিডিও প্লেয়ার না ইচ্ছে হলে এ থামিয়ে দিবো। তাই হয়তো আর সময় কে বিশেষ কোন মুহূর্তে ও থামিয়ে দিতে পারি না। আর পারি না পেছনের দিকে টেনে নিয়ে যেতে, আর এর মাঝে সিগারেটের ছাই, ধোঁয়া আর অবশিষ্ট পেয়ালার বর্নিল উন্মাদনায় নেশাতুর স্বপ্ন কল্পে- ইনসোমনিয়ার রাত গুলো আমার একেবারেই হেলাফেলায় চলে যাচ্ছে.. মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে বারান্দার শিক ধরে সভ্যতাকে জাতপাত তুলে গালি দিচ্ছি; চলচ্চিত্রের নিবাক যুগের সাদাকালো ফ্রেমে কখনো স্পষ্ট শুনছি বিদ্রোহের ডাক, কখনো ভাবছি কি আছে এই জীবনে! আজই সব শেষ হয়ে যাক...!
সব কিছু শেষ হয় একদিন জানি,জানিনা শুধু কত দীর্ঘ সেই পথ..............!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.