নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব আশাবাদী মানুষ | অল্প আলোতেও গাড় অন্ধকার দূর করার স্বপ্ন দেখি | তাইতো তাই খুব বেশি হতাশ হই, জানিনা এই হতাশার শেষ কোথায়

একরামুল হায়দার

Simple

একরামুল হায়দার › বিস্তারিত পোস্টঃ

আমরা জামাতে ইসলামী মুসলমানরা নিযেদের মুসলমান দাবি করি আবার মদিনা সনদকে পাত্তা দেইনা, তাহলে কি আমরা জামাতে ইসলামী মুসলমানরা হযরত মোহাম্মদ (সা) এর সব আদর্শে বিশ্বাসী না???? নাউজুবিল্লাহ | খোদা আমাদের এরকম মুসলমান হওআ থেকে দুরে রাখুন |

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:১৮

মদিনা সনদ:

১) মদিনা সনদে স্বাক্ষরকারী ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক ও মুসলমান সম্প্রদায় সমান নাগরিক অধিকার ভোগ করবে এবং তারা একটি সাধারণ জাতি গঠন করবে।

২) হযরত মোহাম্মদ (সা নবগঠিত প্রজাতন্ত্রের সভাপতি হবেন এবং পদাধিকারবলে তিনি মদিনার সর্বোচ্চ বিচারালয়ের সর্বময় কর্তা হবেন।

৩) পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে; মুসলমান ও অমুসলমান সম্প্রদায় বিনা দ্বিধায় নিজ নিজ ধর্ম পালন করবে; কেউ কারও ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না।

৪) স্বাক্ষরকারী কোনো সম্প্রদায়কে বহিঃশত্রু আক্রমণ করলে সকল সম্প্রদায়ের লোকেরা সমবেত প্রচেষ্টায় বহিঃশত্রুর আক্রমণকে প্রতিহত করবে।

৫) বহিঃশত্রুর আক্রমণে স্বাক্ষরকারী সম্প্রদায়গুলো স্ব-স্ব যুদ্ধ-ব্যয়ভার বহন করবে।

৬) স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই গণ্য করা হবে; এর জন্য অপরাধীর সম্প্রদায়কে দোষী করা চলবে না।

৭) মদিনা শহরকে পবিত্র হিসেবে ঘোষণা করা হলো এবং রক্তপাত, হত্যা, বলাৎকার এবং অপরাপর অপরাধমূলক কার্যকলাপ একেবারেই নিষিদ্ধ করা হলো।

৮) অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে এবং সর্বপ্রকার পাপী বা অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে।

৯) মুসলমানদের কেউ যদি অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে তবে সবাই মিলে তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করবে। নিজ সন্তান বা আত্নীয় হলেও এ ব্যাপারে তাকে ক্ষমা করা যাবে



না।

১০) ইহুদিদের মিত্ররাও সমান নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ করবে।

১১) দুর্বল ও অসহায়কে সর্বতোভাবে সাহায্য ও রক্ষা করতে হবে।

১২) রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা থাকবে।

১৩) মুসলমান, ইহুদী ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরষ্পর বন্ধুসুলভ আচরণ করবে।"





হযরত মোহাম্মদ (সা) মদিনা সনদকে মানুষের কাছে একটা পাথেয় সরূপ দিয়ে গেছেন | আমাদের মুসলমানদের উচিত এটাকে অনুসরণ করা | কিন্তু আমরা কি করছি???

* মুসলিম দেশে অন্য ধর্মের প্রার্থনালয় গুলোকে ভেঙ্গে দিছি, তাদেরকে হত্যা করছি | কিন্তু মদিনা সনদ ১,৩, ১০, ১৩ কি বলে??

* ১৯৭১ এ আমরা পাকিস্তানিদের সাহায্য করেছি আমাদের সুর্য সন্তানদের হত্যা করতে, ধর্ষণ করতে, লুন্ঠন করতে | কিন্তু মদিনা সনদ ৪,৯ কি বলে??



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:২৩

রাখালিয়া বলেছেন: আমরা মুসল্মান রা আর ভাল করে কুরআন- হাদীস অধ্যয়ন করা উছিত। উইকী থেকে কাট-পেস্ট নাকরে আমাদের আসলেও জানতে হবে কেনো মদিনা সনদ তৈরী করা হয়েছিল....।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

একরামুল হায়দার বলেছেন: মদিনা সনদ ছিলো মদিনার শান্তি প্রতিষ্ঠার জন্য সকল ধর্মের মানুষদের একটা ভাতৃত্ব বন্ধনের সনদ | এর শানে নজুল পড়েন, জানতে পারবেন

২| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৩

মো ঃ আবু সাঈদ বলেছেন: বাংলাদেশ লীগ কি করতাছে?????

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

একরামুল হায়দার বলেছেন: বাংলাদেশ লীগ বলতে কি বুঝিয়েছেন, বুঝলাম না

৩| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৮

সালমা শারমিন বলেছেন: আপনি কোথায় দেখলেন বাংলাদেশে ধর্মের জন্য মানুষ হত্যা করে? কোথায় দেখলেন ধর্ম উপাশনালয় ভেঙ্গেছে? বরং মুসলিম দেশ হওয়া সত্যেও বাংলাদেশে অনেকবার আপনি কিছু উদাহরন দিতে পারেন যেগুলো ছিল একান্তই কিছু রাজনৈতিক ব্যাপার। ধর্মের জন্য বাংলাদেশে এ পর্যন্ত কোন হত্যাকান্ড বা ভাঙচুর কিছুই হয়নি। তবে ভবিষ্যৎ এ হতে পারে। কারন এটা আপনাদের মত গুটি কয়েক মানুষ তৈরি করার চেষ্ঠা করছে। আপনার লজ্জা করে না রাজনীতিবিদদের মত নিজের দেশ নিয়ে ভন্ডামি করতে!!!!!!! ধর্মটাকে তো ঠিকই প্রয়োজনমত ভূলভাবে উপস্থাপন করলেন। আপনি দেখেন নি কিভাবে অন্য দেশগুলোতে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকে। বাংলাদেশ টা সেসব মুক্ত ছিলো।কিন্তু আপনারাতো সেই ফেসিস্ট দের মত একটা মিথ্যা ৩বার বললে সত্যি হয়ে যায়। সেই নীতিতে বিশ্বাসী। তাই বলে বলে সব মিথ্যাকে সত্যি বানিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছেন।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

একরামুল হায়দার বলেছেন: প্রশ্ন : কোথায় দেখলেন ধর্ম উপাশনালয় ভেঙ্গেছে?
উত্তর : গত ৭ দীন এর সবগুলো পত্রিকা পড়ুন

আর ধর্মের জন্য মানুষ হত্যা হচেছ এটা তো বলিনি, আমি বলেছি রাজাকারদের বাচানোর জন্য যারা ধর্মের দোহাই দিয়ে অধার্মিক কাজ করে তাদের আমরা কেন সমর্থন দিবো?

৪| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩১

মাহির কাবির বলেছেন: islam purnango jibon bebostha,modina sonod na.so,keu modina sonod na mene jodi islam mane tateo cholbe,ei sob fal2 post dye bndho kren.

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯

একরামুল হায়দার বলেছেন: আমদের যতটুকু প্রয়োজন, শুধু ততটুকু নবী করিম (স) এর জীবনী থেকে নিবো আর বাকিটুকু আমাদের মতো করে করে যাবো, এটা তো মুমিন এর লক্ষণ না

৫| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩২

মাহির কাবির বলেছেন: democracy ble kunu term islam e nai,taile rastai namenna keno??
khali manusher dosh dakhen,age nije thik hon.apnadr mto musolman o jeno ALLAH na banai

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

একরামুল হায়দার বলেছেন: democracy ইসলাম এ নাই, ঠিক আছে| কিন্তু আমাদের নবী করিম (স) রাষ্ট্রের আইন অমান্য করতে সাহাবীদের কখনো আদেশ দেননি |

৬| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬

সাঈদ সৌদিআরব বলেছেন: Madina Sonod not applicable now where complete Islam(Quran and Sunnah) is available.

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

একরামুল হায়দার বলেছেন: মদিনা সনদ মুসলিমদের কাছে একটা উদাহরণ | নবী করিম (স) এর জীবনী পুরোটাই আমাদের কাছে একটা আদর্শ | আমদের যতটুকু প্রয়োজন, শুধু ততটুকু নবী করিম (স) এর জীবনী থেকে নিবো আর বাকিটুকু আমাদের মতো করে করে যাবো, এটা তো মুমিন এর লক্ষণ না

সুন্নাহ বলতে আপনি কি শুধু আপনার প্রয়োজনীয় অংশ বজাছেন নাকি নবী করিম (স) এর পুরো জিবনার্দর্শ বুজাছেন?

৭| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯

মাহির কাবির বলেছেন: madina jaowar age porjonto islame mod pan kora jayez silo,asen amra makka te thaka obosthai mod pan k grohon kori ebong jayez mone kore mod pan kori..
mia ulta palta bolen kn ??

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪

একরামুল হায়দার বলেছেন: আমি যা আপনাকে বোঝাতে পারি নাই টা হচ্ছে, নবী করিম (স) মদিনা সনদ এর আদর্শকে বিলুপ্ত করেননি | এর পর যতগুলো সন্ধি হইছে সবগুলো একই আদর্শে করা | আমাদের নবী করিম (স) তো এমন ছিলেননা যে আজ এক কথা বলবেন আর পড়ে তার ঠিক উল্টো কথা বলবেন |

মক্কাতে যখন মদ খাবার উপর নিষেধ ছিলো না তখনো আমাদের নবী করিম (স) মদ ছুয়ে দেখেননি | আমি তার জিবনার্দর্শএর কথা বোঝাতে চাইছি আপনাদের |

ইসলাম এর কওমি ধারায় ফিরে আসেন, এই উপমহাদেশের অনেক ভন্ড মুহাদ্দিস এর বেখ্খায় প্রতারিত হবেনা

৮| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

সালমা শারমিন বলেছেন: যে উপাশনালয়টা ভাঙ্গা হয়েছে, সেটাকি ধর্মকে আঘাত করার জন্য করা হয়েছে? নাকি রাজনৈতিক উদ্দেশ্য? যদি ধর্মকে উদ্দেশ্য করে করা হয় তাহলে এই দেশে ইসলাম ধর্মের অবমাননা কারা করে? আপনার কথা মতে তো এখানে ইসলাম ধর্মের গায়ে টোকাও লাগার কথা না। অথচ ৯০% মুসলিম এর দেশে কত অবলিলায় আপনারা ধর্ম নিয়ে বিষদাগার করে যাচ্ছেন।আর তার প্রতিবাদ করা হলেই হয়ে যায় মৌলবাদী।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

একরামুল হায়দার বলেছেন: যে উপাশনালয়টা ভাঙ্গা হয়েছে তা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য | ছবি দেখলেই বুঝতে পারবেন করা করছে | অবশ্যই দেখেছেন | হইতো কাউকে চেনেও যেতে পারেন | এখনো এদেশে একটা মসজিদ এ কেউ আগুন
দেয়নি (একটা গোষ্ঠী ছাড়া), মুসলিম হবার কারণে কাউকে মরতে হয়নি | শুধু একটা রাজাকার এর ফাসির রায় হয়েছে |

তবে এতে দেশের একটা উপকার হয়েছে, মানুষের মুখোশ খুলে দিয়েছে | আগে অনেককে মূল ধারার ইসলামী ভাবতাম, এখন সত্যতা বুঝতে পারছি

৯| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

ওই চোরা বলেছেন: দুইটা এক জিনিস না, মদীনা সনদের কথা বল্লেন ঠিক, তা বাস্তবায়নের জন্য একটা ক্ষেত্র দরকার।


আর যেসব কারণে ওইসবে আক্রমন করা হয়েছে তা একান্তই রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে না।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

একরামুল হায়দার বলেছেন: আমাদের সমস্যাটাও রাজনৈতিক, ধর্মীয় না | আমি বলেছি মদিনা সনদ থেকে নবী করিম (স) এর আদর্শের শিখ্যা নিতে |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.