| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, যখন মধ্য শাবানের রাতের আগমন ঘটে, তখন তোমরা সে রাতে জাগ্রত থাকে মহান আল্লাহ পাক উনার ইবাদত কর এবং দিনের বেলায় রোযা পালন কর। কেননা মহান আল্লাহ পাক (উনার রহমত) সেদিন সূর্যাস্তের পর প্রথম আকাশে অবতরণ করেন এবং বলেন, কোন ক্ষমা প্রার্থণাকারী আছে কি? আমি তাকে ক্ষমা করে দিবো। কোন রিযিক তালাশকারী ব্যাক্তি আছে কি? আজ আমি তাকে রিযিক দেব। কোন বিপদগ্রস্থ ব্যাক্তি কি আছে? আজ আমি তাকে বিপদ হতে মুক্ত করে দিব। এভাবে ভোর হওয়া পর্যন্ত মহান আল্লাহ পাক উনার পক্ষ হতে ঘোষণা অব্যাহত থাকে।
দলীল
আস সুনান, শাবানের মধ্য রাতের মর্যাদা অনুচ্ছেদ, পৃষ্ঠা ১০০, হাদীছ নম্বর ১৩৮৮
মিসবাহুজ জুজাযাহ, ১ম খন্ড, পৃষ্ঠা ৪৪৪, হাদীছ নম্বর ৪৮৬
শুয়াবুল ঈমান, ৩য় খন্ড পৃষ্ঠা ৩৭৯, হাদীছ নম্বর ৩৮২২
দায়লামী ফি মুসনাদিল ফিরদাউস, হাদীছ নম্বর ১০০৭
©somewhere in net ltd.