নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাদা যা বলে - অন্যায় বলি না

দাদা-

আমি সরল,সাধাসিধে- কখনও খুব রাগী । মুখ খুলে অনায়াসে বলে ফেলি - যেটা ন্যায়। প্রশয় দিই না অন্যায় কে ।

দাদা- › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহ করি অন্যায়ের কভু টলি নাহি সংকল্প,

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৮

আমি নির্জন দ্বীপে বন্দি

অন্যায় সাথে করিনি আপোষ

মিথ্যাচারীদের খুলেছি মুখোশ

শোষকের আইন মানিনি কখনও

করিনি তাদের সন্ধি ।

তাই দ্বীপে একা আমি বন্দি।

কারালয় খানি তার কাঁটা বেড়া

চারিদিক শুধু সমুদ্রে ঘেরা

হিংস্রশ্বাপদ করে উল্লাস

যেন ক্ষিপ্ত নন্দী ভৃঙ্গী।

দিবসে মিহির ছড়ালে কিরণ

আসেনা কারার কক্ষে,

শঙ্কিত নহি ত্রাস সংহারে

শক্তি রাখিছি বক্ষে ।

সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লাগি

প্রাণ রাখি বাজি আজ,

কাঁটার মুকুট পরিতে রাজি গো

খুলে ফেলি মম তাজ।

বিদ্রোহ করি কুশাসকেরে

কভু টলি নাহি সংকল্প,

চাহিনা শুনিতে ছেলে ভোলানোর

পূরাণ কাহিনী গল্প ।

হোক সে ভীষণ অত্যাচারী

শান দিক তরবারি,

হাস্যমুখে গলে নিতে পারি

ফাঁসির মঞ্চে দড়ি ।

থাকিব অনড় আপনার পথে

নাহি রাখি মনে ফন্দি,

যতই রাখো না হে অত্যাচারী

মোরে নির্জন দ্বীপে বন্দি ।



======*****======

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.