| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাদা-
আমি সরল,সাধাসিধে- কখনও খুব রাগী । মুখ খুলে অনায়াসে বলে ফেলি - যেটা ন্যায়। প্রশয় দিই না অন্যায় কে ।
স্বপন আমার দিয়াছে আজিকে
খুশিতে পরাণ খুলি,
ভরিছে কানন বকুল মুকুলে
গাহিতেছে গো বুলবুলি।
সুবাসে ভরিছে বাউল বাতাস
শিহরিত আজি মন,
বেজে ওঠে বীণা সুর ঝংকারে
মাতি ওঠে যৌবন।
পাষাণ প্রতিমা উঠিছে জাগিয়া
দশদিক করি আলো,
অমানিশা বুঝি ঘুচিয়াছে মোর
দুর করি সব কালো।
স্নিগ্ধ সলিলে স্নান করি
পূজা করি আয়োজন,
মনের কামনা সঁপি হোমানলে
যার নাহি প্রয়োজন।
লভিগো শান্তি হরিয়া ক্লান্তি
দেবাশীষে ভরি হিয়া,
করি আহ্বান সুচনা দিবসে
মঙ্গল ধ্বনি দিয়া ।
জ্বালি দ্বারে দ্বারে মঙ্গলদীপ
হরষে পরাণ খুলি,
ভরিছে কানন বকুল মুকুলে
গাহিতেছে গো বুলবুলি।
====*****====
০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০
দাদা- বলেছেন: লিখেছিলাম - লিখতাম - এখন এসব ত্যাগ করেছি ।
হটাৎ করে আজ এখানে এসে দেখি ....একটি মন্তব্য ....আছে..। তাই প্রত্যুত্তর দিলাম ।
শুভকামনা রইল । ভালো থেকো ।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৯
আরজু মুন জারিন বলেছেন: স্বপন আমার দিয়াছে আজিকে

খুশিতে পরাণ খুলি,
ভরিছে কানন বকুল মুকুলে
গাহিতেছে গো বুলবুলি।
বাহ ! দাদা এইত চাই। আবার কবিতা লিখেছ আমি খুব খুশি হয়েছি। অনেক মিষ্টি একটি কবিতা। অনেক ভাললাগা জানিয়ে গেলাম। বেশী বেশী করে লিখ এবং অনেক অনেক ভাল থাক।
অনেক সুন্দর সাহিত্যিক জীবন কামনায়।