| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস
আমার সব চেয়ে প্রিয় কিছু হলো শেখা, যেখানে শেখার কিছু আছে সেখানে না শেখা পর্যন্ত মনে শান্তি থাকেনা, যখনই সময় তখনই শিখি, এখনো শিখছি
সম্প্রতি মালয়েশিয়া থেকে মুম্বাই যাওয়ার পথে একটি বিমানের মধ্যে চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়েন বলিউডের শীর্ষ অভিনেতা শাহরুখ খান। বিমানের ভেতর শাহরুখ খান থাকায় বিমানটির কর্মীরা সেটা ঘোষণা করে দেন। তার পরেই এ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
বিমানটির যাত্রীরা যখন জানতে পারেন, তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে আছেন শাহরুখ খান তখন প্রায় সব যাত্রীই তাকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেন। তাদের বিশৃঙ্ক্ষল আচরণে মাঝ আকাশে বিমানটির ভেতর নিয়ন্ত্রণহীন পরিস্থিতির সৃষ্টি হয়।
মালয়েশিয়াতে ‘টেম্পটেশন রিলোডেড’ টুরের একটি অংশ হিসেবে মালয়েশিয়া গিয়েছিলেন শাহরুখ। সেখান থেকে ফেরার পথেই এ পরিস্থিতির সৃষ্টি হয়। যাত্রীরা সবাই শাহরুখের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। এ সময় তারা অনেকেই শাহরুখের নাম ধরে চিৎকার শুরু করেন। তার অটোগ্রাফ কিংবা ফটো তোলার চেষ্টায় মরিয়া হয়ে উঠেন কিছু যাত্রী। ফলে বিমান কর্মীদের পক্ষে সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে।
এছাড়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের কর্মীরাও শাহরুখের উপস্থিতির খবরে উচ্ছ্বাসিত হয়ে পড়েন। ফলে বিমানের যাত্রীদের খাবার পরিবেশনের মতো স্বাভাবিক কার্যক্রমও বিলম্বিত হয়। - See more at: Click This Link
©somewhere in net ltd.