নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য অনুসন্ধান করুন

আমি একজন অতি সাধারন একজন ছেলে।

মেহেদী হাসান ডালিম

আমি ব্লগে লিখালিখি করতে, ফেসবুক চালাতে, টুইটার চালাতে পছন্দ করি। এক কথায়, অনলাইনে সবার সাথে কানেকন্টেড থাকতে ভালবাসি।

মেহেদী হাসান ডালিম › বিস্তারিত পোস্টঃ

মুসলমানদের বিজয়ের একমাত্র চাবি ঐক্য

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৫

মহানবীর (সা.) ইন্তেকলের পর শুরু হয়েছিল খেলাফত শাসন। রাসুল স. এর অত্যন্ত প্রিয় সাহাবীদের মধ্যে ছিলেন আবু বকর (রা), ওমর (রা), উসমান (রা), আলী (রা)।



খেলাফত শাসনের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর (রা)।

তিনি অর্ধজাহান কুরআনের আইন মুতাবেক পরিচালনা করেছিলেন। তার পরো মুসলমানদের অনেক কৃতিত্ব ছিল। তারা বিশ্ব ততদিন শাসন করেছে যতদিন তারা ঐক্যবদ্ধ ছিল, যতদিন তারা কুরআন পড়ত, যতদিন তারা হাদীস পড়ত। কুরআন হাদীস হয়ত আজো পড়া হয়, কিন্তু তা বাস্তবায়ন করার কোনো চেষ্টা করা হয় না। বর্তমানে বিশ্বের প্রায় ৩৫% মানুষ মুসলমান, মুসলমানদের অধিনে রয়েছে প্রায় ৩০% ভূ খন্ড যে সকল দেশ গুলো মুসলমানের অধিনে শাসিত হয়। কিন্তু সেখানে নেই কুরআনের আইন। আজ আমরা বিশ্ব পরিচালনা তো দুরের কথা নিজেদের মধ্যে ফেসাদে লিপ্ত আছি, তুচ্ছ বিষয় নিয়ে আমাদের আলেম সমাজ শুরু করেন তুমুল ঝড়। যেখানে আজ বিশ্ব চলে গেছে পুরোটায় বেধর্মীদের হাতে, সেখানে আমরা পড়ে আছি আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে এ নিয়ে। আজ কেউ হানাফি কেউ শাফেয়ী কেউ আহলে হাদীস। আমাদের পরিচয় এখন হানাফি, শাফেয়ী, হাম্বলী। আমরা আজ ভুলেই গেছি আমরা মুসলিম।

আমরা যদি পুনরায় কুরআন ও হাদীসের আলোকে দেশ ও জাতি গড়ার জন্য ঐক্যবদ্ধ হয়, তাহলে আমরা ফিরে পেতে পারি আমাদের হারানো অতিত। সুতরাং, আমাদেরকে ঐক্য গড়তে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের পরিচয় হবে আমরা মুসলিম।



[আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যেটুকু মনে হলো সেটুকু লিখলাম। কোন ভুল হলে আশা করি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটাই আমার প্রথম পোষ্ট]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.