| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দারাশিকো
লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি
গত ২১শে মার্চ ২০১২ তারিখে সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০ ঘোষনা করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০১০ সালের সেরা অভিনেতা শাকিব খান। ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’ সিনেমায় অভিনয়ের জন্য শাকিব খান এই পুরস্কার পেয়েছেন। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস এবং রোমানা অভিনয় করেছেন। ১৯৯৯ সালের ২৮ মে সোহানুর রহমান সোহানের পরিচালিত সিনেমা ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার এক যুগ পরে তিনি রাষ্ট্রীয় ও সর্ব্বোচ্চ খেতাব জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। শাকিব খানকে অভিনন্দন।
শাকিব খানের এই পুরস্কার প্রাপ্তিতে প্রশংসার পাশাপাশি নিন্দা ও ব্যঙ্গাত্মক বিভিন্ন মন্তব্য আলোচনা পড়ার সুযোগ আমার হয়েছে। শাকিব খানের নামের সাথে অপরিহার্য অংশ হিসেবে ‘হিজড়া’ যোগ করে বিভিন্ন মন্তব্যগুলোর মধ্যে একটি বিষয়ই বেশ ভালো ভাবে ফুটে উঠেছে, তা হল – শাকিব খান এই পুরস্কারের যোগ্য ছিলেন না, এই পুরস্কার প্রদানের মাধ্যমে দেশের চলচ্চিত্রে দুর্দশার চিত্র আরেকটু স্পষ্টভাবে ফুটে উঠল ইত্যাদি ইত্যাদি। এই ধরনের মন্তব্যগুলোর বিপরীতে চিন্তা ভাবনা করতে গিয়ে কিছু প্রশ্ন মাথায় আসল। তাদের মধ্যে সবচে’ গুরুত্বপূর্ণ হল -
১. শাকিব খানকে কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া যাবে না?
২. শাকিব খানকে বাদ দিয়ে কাকে পুরস্কার দেয়া যেত?
৩. শাকিব খানকে বাদ দিয়ে যদি অন্য কাউকে চলচ্চিত্র পুরস্কার দেয়া যেত তবে কেন দেয়া হল না?
৪. শাকিব খানের কোন ভূমিকা কি বর্তমান ইন্ডাস্ট্রিতে আদৌ আছে?
৫. শাকিব খান কি ভালো সিনেমার অন্তরায়?
৬. শাকিব খান যদি ভালো সিনেমার অন্তরায় হয় তবে সমাধানের উপায় কি?
এই প্রশ্নগুলোর কিছু উত্তর আমি নিজেই খুজে নিয়েছি, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। তারপরও আমার প্রশ্নগুলোর ব্যাখ্যা করতে আগ্রহ বোধ করছি।
শুরুতেই বলে রাখা ভালো, যে সকল মানুষ শাকিব খানের নামের সাথে ‘হিজড়া’ অপরিহার্য অংশ হিসেবে যুক্ত করেন আমি তাদের মধ্যে নই। শাকিব খানকে আমি সিনেমার একজন কুশলী হিসেবে দেখি – তিনি হয়তো অভিনেতা নন, কিন্তু তিনি নায়ক। শাকিব খানকে হিজড়া হিসেবে ট্যাগ করার ফলে একটা জিনিস ফুটে উঠে। সেটা হল- আমরা মানবতা, মানবিক অধিকার ইত্যাদির কথা বলে মুখে ফেনা তুলে ফেললেও হিজড়াদেরকে এখনো ক্ষুদ্র এবং নিকৃষ্ট জ্ঞান করি এবং কাউকে গালি দেয়ার সময় সমাজেরই আরেকটি অংশের দিকে আঙ্গুল তুলে দিই।
শাকিব খানকে কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া যাবে না – তার উত্তর হতে পারে শাকিব খান চলচ্চিত্র পুরস্কারের যোগ্য ছিলেন না। অধিকতর যোগ্য কেউ এই পুরস্কার পেতে পারতেন। শাকিব খান অভিনয় ভালো করেন না, শাকিব খানের সিনেমার গল্প ভালো না, শাকিব খান আগে অনেক নোংরা সিনেমায় অভিনয় করেছেন, শাকিব খান এখন এক প্রকার সিনেমা ইন্ডাস্ট্রি কন্ট্রোল করছেন ইত্যাদি ইত্যাদি কারণগুলো আমার মনে এসেছে। এর মধ্যে একমাত্র – শাকিব খান ভালো অভিনয় করেন না এই যুক্তিটিকে গোনার মধ্যে আনা যায়। যদি তাই হয়, তবে সেক্ষেত্রে শাকিব খানের দোষ কোথায়? দোষ হবে এর নির্বাচক গোষ্ঠীর। যারা আরও ভালো অভিনেতাদেরকে মূল্যায়ন করেন নি। অন্য কারণগুলোও অনেকটা এই যুক্তিতে বাদ পড়ে। শাকিব খান একসময় নোংরা সিনেমায় অভিনয় করেছেন বলে ২০১০ সালের সিনেমাগুলো বিচারের সময় বাদ দেয়ার মানে হল ইনজাস্ট করা। ২০১০ এর সিনেমার বিচার করার সময় কেন ২০০২ এর সিনেমার প্রসঙ্গ আসবে?
শাকিব খানকে বাদ দিয়ে কাকে পুরস্কার দেয়া যেত সে বিষয়ে আমার কোন ধারণা নেই। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত প্রায় সব সিনেমা দেখেছেন এমন দর্শকরা হয়তো ভালো মন্তব্য করতে পারবেন।
শাকিব খানকে বাদ দিয়ে অন্য কাউকে পুরস্কার দেয়ার সুযোগ থাকার পরেও না দেয়ার একটি কারণ হতে পারে এই পুরস্কার প্রদানে প্রচন্ড দুর্নীতি হয়েছে। চাষী নজরুল ইসলাম এই পুরস্কার ঘোষনার পরে মন্তব্য করেছেন এখানে ‘শুধু দলীয়করণ নয়, চূড়ান্ত দলীয়করণ করা হয়েছে’। শাকিব খান লবিইং করে তার পুরস্কার জিতে নিয়েছেন এমন অভিযোগও আছে। সেক্ষেত্রে, তার পুরস্কার প্রাপ্তির বিরোধিতা এই বলে করা উচিত যে এখানে নিরপেক্ষ সিদ্ধান্ত পাওয়া যায় নি। এ জন্য শুধু শাকিব খান নয়, পুরো জুরী কতৃপক্ষের বিচারের সম্মুখীন হওয়া উচিত।
শাকিব খান বর্তমান ইন্ডাস্ট্রিতে বেশ ভালো ভূমিকা রেখে যাচ্ছেন। কিভাবে? ইন্ডাস্ট্রির চাকা সচল রেখে। শাকিব খানকে কেন্দ্র করে হলেও সিনেমা নির্মান হচ্ছে। একটা সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়া মানে তার অস্তিত্ব পুরোটাই হুমকীর মুখে ঠেলে দেয়া। বসে পড়া একটা সিনেমা ইন্ডাস্ট্রিকে দাড়া করানো মোটেও সোজা কাজ নয়। বোধহয়, ৪০ বছর ধরে এই ইন্ডাস্ট্রির কার্যক্রম বিবেচনা করলে এটা বোঝা যাবে। আরও যুক্তির জন্য আমার “ভারতীয় সিনেমা আমদানী কি ইন্ডাস্ট্রির উন্নয়ন ঘটাবে? ” শীর্ষক লেখাটি পড়া যেতে পারে।
শাকিব খান অবশ্যই ভালো সিনেমা অন্তরায় নয়। হলে, ‘গহীনে শব্দ’ পুরস্কার পেত না। ভালো সিনেমা হচ্ছে না কারণ এখানে ভালো পরিচালকরা আসছেন না, এখানে ভালো চিত্রনাট্যকাররা আসছেন না, এখানে ভালো সিনেমার জন্য লগ্নিকারক পাওয়া যাচ্ছে না (যদি ভালো সিনেমা বলতে বিকল্প ধারা-কে বোঝানো হয়, তবেই এই পয়েন্ট)।
তারপরও ধরা যাক শাকিব খান ভালো সিনেমার অন্তরায়, সেক্ষেত্রে সমাধানের উপায় কি? শাকিব খানকে জোর করে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে উচ্ছেদ করা যাবে না। শাকিব খান ইন্ডাস্ট্রিতে আছে তার কারণ তার বিশাল এক ভক্তগোষ্ঠি আছে যারা শাকিব খানকে মন দিয়ে ভালোবাসে, যারা শাকিব খানকে অনুসরন করে, যারা শাকিব খানের সিনেমা দেখে। এই ভক্তগোষ্ঠির আকাঙ্খা পূরনের জন্য আছেন লগ্নিকারক, যারা শাকিব খানের সিনেমায় লগ্নি করলে তা ফেরত পাওয়ার আশা করেন। সুতরাং, আমাদের-ই ‘বেটার অলটারনেটিভ’ তৈরী করতে হবে। এই বেটার অলটারনেটিভ তৈরী করার জন্য শুধু নতুনদেরকেই এগিয়ে আসতে হবে না, শাকিব খানকে দিয়েও ভূমিকা রাখানো যেতে পারে। শাকিব খানকে দিয়ে যদি আরও ভালো সিনেমা তৈরীর উদ্যোগ কেউ নিতেই চায়, তবে সেক্ষেত্রে বাধা হয়ে দাড়াবে কে? শাকিব খান? প্রশ্নই আসে না। আমি জানি না, তবে বিশ্বাস করি, শাকিব খান আরও ভালো সিনেমায় অভিনয়ের জন্য আপত্তি করবে না কিন্তু আরো ভালো সিনেমা নির্মানে যারা দক্ষ এবং আগ্রহী তারাই হয়তো তাদের সিনেমায় শাকিব খানকে কাষ্ট করার ব্যাপারে আগ্রহী হবেন না। যদি সত্যিই তাই হয়, তবে সমস্যা কিন্তু আমাতেই। শাকিব খানকে দোষারোপ কেন? এই পর্যায়ে পাঠক আপনি পড়া বন্ধ করুন, বুক ভরে শ্বাস নিন, তারপর বলুন – আপনি পরিচালক হলে শাকিব খানকে নায়ক হিসেবে আপনার সিনেমায় নেবেন? – উত্তর আমাকে দেয়ার দরকার নেই। হ্যা হোক – না হোক, আপনি যেন এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারেন সেই শুভকামনা জানিয়ে রাখলাম।
আগোছালো ভাবে কিছু কথা বললাম। আমার প্রশ্নগুলোই চূড়ান্ত নয়। আরও প্রশ্ন আছে, হয়তো আমার ভোঁতা মাথায় এর বেশী কিছু তৈরী সম্ভব ছিল না। সুতরাং এই মাথা থেকে আরও সূক্ষ যুক্তি আসবে তেমন আশা করাও বোকামী হবে। আমার প্রশ্ন এবং উত্তরে আপনার আপত্তি থাকলে আপনার যুক্তিসমূহ তুলে ধরুন। আর হ্যা, ভুল করেও ভাববেন না আমি শাকিব খানের পক্ষে বলছি - আমি শুধু জানতে চাইছি শাকিব খানের পুরস্কার পাওয়ায় সমস্যা ছিল কিনা। সিনেমা ইন্ডাস্ট্রির উন্নয়নের লড়াকু সৈনিকরা আমার পাঠকদের মধ্যেই আছে- এই বিশ্বাসে তাদের জন্য শুভকামনা।
============================================
সিনেমা নিয়ে আমার যত পোস্ট
আপডেট থাকতে ফেসবুকে দারাশিকো'র ব্লগের সাথেই থাকুন
০১ লা এপ্রিল, ২০১২ রাত ১১:৫৬
দারাশিকো বলেছেন: ধন্যবাদ স্বাধীনতার বার্তা ![]()
২|
০১ লা এপ্রিল, ২০১২ রাত ১১:৫২
সংবাদিকা বলেছেন: "জাতীয় চলচ্চিত্র পুরস্কার" কাউকে না কাউকে দিতে হবে........ যে যত যাই বলুক......... এই মূহুর্তে তার বিকল্প কাউকে দেখছিনা.......
০১ লা এপ্রিল, ২০১২ রাত ১১:৫৭
দারাশিকো বলেছেন: সহমত জানাচ্ছি। মাঝে দীর্ঘদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া বন্ধ ছিল। এতে আমাদের ক্ষতিই হয়েছে, লাভ হয়নি। রিকগনিশনটা ভালো করার জন্য জরুরী
ধন্যবাদ সংবাদিকা, ভালো থাকুন ![]()
৩|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১২:১১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাংলা চলচ্চিত্র সঠিক পথে এগিয়ে যাক, এটুকুই আশাবাদ।
০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৪
দারাশিকো বলেছেন: ধন্যবাদ দুর্জয় ![]()
ভালো থাকুন
৪|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১২:১৯
সাইফুলহাসানসিপাত বলেছেন: টাকা ইনভেস্ট তার উপরেই করা হয় যে ভাল লাভ দিতে পারবে । সাকিব খান এটা পারে বলেই তাকে বার বার ছবিতে নেয়া হচ্ছে ।
তাই সারাদেশের সব মানুষের পছন্দ বিবেচনা করলে সম্ভবত সাকিবখানই এগিয়ে থাকবে । সে হিসেবে সে পুরস্কার পেতে পারে ।
মধ্যবিত্ত থকে উচ্চবিত্তরা হলে না গেলে সাকিবখানের বিকল্প কিভাবে তৈরি হবে । প্রযোজক পরিচালক সবার লক্ষ্য হল হিট কামানো আর টাকা । ওসব আর্টের তাদের কোন দরকার নেই ।
০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৫
দারাশিকো বলেছেন: হক কথা। কোনই দ্বিমত নাই
ভালো থাকুন সিপাত ![]()
৫|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১২:২২
বাদ দেন বলেছেন: শাকিব খান না থাকলে আকিব খান থাকত, সে না থাকলে রাকিব খান।
অভিনেতার অভাব হইত না,
০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৬
দারাশিকো বলেছেন: কিন্তু শাকিব খান থাকার সময়ে কেন কোন আকিব খান বা রাকিব খান পাওয়া যাচ্ছে না সেই নিয়া দুশ্চিন্তা ![]()
আপনে কি ফিরা আসছেন?
৬|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১২:২৩
কানাইঘাট বলেছেন: বাংলা চলচ্চিত্র সঠিক পথে এগিয়ে যাক
০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১২
দারাশিকো বলেছেন: বাংলা চলচ্চিত্র সঠিক পথে এগিয়ে যাক - ধন্যবাদ কানাইঘাট। ভালো থাকুন ![]()
৭|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:০২
হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।
০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৪
দারাশিকো বলেছেন: ধন্যবাদ হামা ভাই ![]()
৮|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:১৩
আহমাদ জাদীদ বলেছেন: শাকিব খান অভিনয় খারাপ করে না, যদি বছরে ১-২টা ফিল্ম করত তবে এক্টিং খোলতাই হত......কিন্তু বছরে ১৫-২০টা সিনেমা করলে তো একঘেয়ে লাগতেই পারে......তার বেশিরভাগ সমালোচক অন্যদের সামনে নিজেদের "ক্ষ্যাত" প্রমাণ করার জন্য তা বদনাম করে......
ভালো লিখেছেন......
৯|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:১৪
আহমাদ জাদীদ বলেছেন: শাকিব খান অভিনয় খারাপ করে না, যদি বছরে ১-২টা ফিল্ম করত তবে এক্টিং খোলতাই হত......কিন্তু বছরে ১৫-২০টা সিনেমা করলে তো একঘেয়ে লাগতেই পারে......তার বেশিরভাগ সমালোচক অন্যদের সামনে নিজেদের "ক্ষ্যাত" না প্রমাণ করার জন্য তার বদনাম করে......
ভালো লিখেছেন......
০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৫
দারাশিকো বলেছেন: ধন্যবাদ জাদীদ।
এই সময়ের পরিবর্তন হোক ...
১০|
০২ রা এপ্রিল, ২০১২ সকাল ১১:৩৭
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: আপনার লেখা সবসময়ই ভাল লাগে। লগ ইন থাকে না বলে কমেন্ট করা হয় না। ![]()
পোস্টে +
০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৬
দারাশিকো বলেছেন: বিশ্বাস করেন বস, লেখায় কমেন্ট বা লাইক চাই না - পাঠকসংখ্যা বেেড় যাক সেটাই চাই।
সাথে থাকুন, ভালো থাকুন নিঃসঙ্গ নির্বাসন ![]()
১১|
০২ রা এপ্রিল, ২০১২ সকাল ১১:৫৮
কেএসরথি বলেছেন: শাকিব খানের অভিনয় আহামরি কিছু নেই। আর ইন্ডাস্ট্রির অনেকেই উনার হাতের মুঠোয়। যাই হোক এই মূহুর্তে এই পুরুস্কার অন্য কাউকে দেয়া যেত না। উনি অভিনয়ের কিছু জানেন না , কিন্তু বাকিদের অভিনয় এর থেকেও জঘন্য। তো তাই তাকেই দেয়া ঠিক আছে।
০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৯
দারাশিকো বলেছেন: শাকিব খানের অভিনয়কে সত্যিকারের অভিনয়ের মধ্যে ফেলা যায় না। কিন্তু হিরো নির্ভর সিনেমার জন্য শাকিব খান চলায়বল। আর হ্যা, অন্যরা আরও বাজে অভিনয় করে। যেমন কাজী মারুফ। রীতিমত বিরক্তিকর। তার আরও চেষ্টা করা উচিত ভালো করার জন্য।
১২|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ৮:০১
তন্ময় ফেরদৌস বলেছেন: আপনার অবজারভেশনের সাথে একমত।
০২ রা এপ্রিল, ২০১২ রাত ৯:১৪
দারাশিকো বলেছেন: ধন্যবাদ তন্ময় ![]()
ভালো থাকুন ...
১৩|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ৮:০৪
মাহমুদা সোনিয়া বলেছেন: চিন্তার বিষয়!! আরও আরও নায়ক নায়িকা আসুক, এই চাই।
০২ রা এপ্রিল, ২০১২ রাত ৯:১৮
দারাশিকো বলেছেন: আপনার চাওয়ার সাথে আমার এবং আমাদের চাওয়া মিলে গেল। কিন্তু এই পোস্টে সত্যিই কোন চিন্তার বিষয় (!!) নাই। ![]()
ভালো থাকুন ম্যাডাম ![]()
১৪|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ৯:২৭
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: স হ ম ত জ্ঞাপন করছি ![]()
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১০:৫৩
দারাশিকো বলেছেন: ধ ন্য বা দ চ য় ন ![]()
১৫|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ৯:৩৪
বাদ দেন বলেছেন: আমি আবার গেলাম কবে
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১০:৫৩
দারাশিকো বলেছেন: বাদ দেন ব্লগিঙ বাদ দিয়েছেন ... কমেন্টিঙ বাদ দেন নাই ![]()
১৬|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১১:০৫
রবিন মিলফোর্ড বলেছেন: সহমত জানাচ্ছি আপনার অবজারভেশনের সাথে । বাংলা চলচ্চিত্র সঠিক পথে এগিয়ে যাক এটাই প্রত্যাশা ।
০৩ রা এপ্রিল, ২০১২ রাত ১:১২
দারাশিকো বলেছেন: Thanks Robin ![]()
১৭|
০৫ ই এপ্রিল, ২০১২ রাত ২:৩০
হাবিবউল্যাহ বলেছেন: আমার কিছু কথা তো আপনার ব্লগেই বলেছি!!!
বাকি আরো কিছু কথাসহ ড্রাফট পোষ্টটা প্রসব করাব ভাবছি।
আমাদের ইন্ড্রাষ্ট্রিতে অনেক নতুন ছেলেমেয়ে আসছে....গুডলুকিং/হ্যান্ডসাম!
ভবিষ্যতে আমরা শাকিব নির্ভরতা কাটিয়ে উঠতে পারব বলে আশা করি।
তাদেরকে নিয়ে মুভি বানানোর মত প্রযোজক আমাদের প্রয়োজন।
আমি চাই চাই অনন্ত'র মত আরো কয়েকজন ব্যাবসায়ি আমাদের সিনেমাতে আসুক।শরিরে কুলালে অভিনয় করুক না হলে নতুনদের নিয়ে মুভি বানাক।
৫০/৭০ লাখ টাকায় বিদেশের মনোরম লোকেশনে শুটিং সহ পুরো মুভি বানিয়ে ফেলা যাবে! যদি লস ও হয় তাহলেও ৭৫% পয়সা উঠে আসবে...সেই হিসেবে ২৬% খুব বেশী কিছুনা তাদের জন্য!
অনন্ত'র ও উচিৎ অন্যান্য অভিনেতা অভিনেত্রিদের দিয়ে মুভি বানানো।তাহলে দেখবেন ঠিকই বদলে গেছে আমাদের ইন্ড্রাষ্টি!!
তখন শাকিব কে নিয়ে নাক সিটকানোর লোক ই পাবেন না কথা দিলাম!
০৫ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৩৬
দারাশিকো বলেছেন: ৫০-৭০ এ বানিজ্যিক সিনেমা বানানো একটু কষ্ট হবে বস। কমার্শিয়াল সিনেমায় হাত খুলে খরচ করার একটা প্র্যাকটিস আছে - চুরি চামারিও কম হয় না। বিদেশের লোকেশনে গেলে কষ্ট হবে বৈকি।
আমি কিন্তু সেজন্য দেশীয় লোকেশন বেশী পছন্দ করি। এক সাথে দুই কাজ। সিনেমাইন্ডাস্ট্রি ও ট্যূিরজম ইন্ডাস্ট্রির উন্নয়ন। আর অনন্তকে আমি খুবই সাপোর্ট করি। সে হয়তো মনে রাখার মতো সিনেমা দিবে না, কিন্তু কারিগরী সহায়তা যা নিয়ে আসার কথা বলছে - সেটা হলে প্রাইভেট সেক্টরে সিনেমা নির্মানের সুযোগটা বেশ ভালোভাবে তৈরী হয়। অনন্তর সিনেমায় গানগুলোর লোকেশন সিলেকশন তাই বেশ লাগে। সে যদি তার সিনেমায় অন্যদের সুযোগ দেয় সেক্ষেত্রে তো বেশ হয়।
নাক সিটকাবেই। এইটা নিয়া টেনশনের কিছু নাই। এমন কোন অভিনেতা নাই যারে নিয়া নাক সিটকায় না এমন কাউরে পাওয়া যাবে না। সুতরাং - পাল্লাটা ভারী হওয়াটাই বেশী দরকার ![]()
হবেই হবে। পাল্টে যাবে একদিন
![]()
১৮|
০৫ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫১
শিপু ভাই বলেছেন:
পোস্টে সহমত জানাচ্ছি!!!
০৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২৮
দারাশিকো বলেছেন: ধন্যবাদ শিপু ভাই ![]()
১৯|
০৫ ই এপ্রিল, ২০১২ রাত ৯:০৪
রিদুয়ান বলেছেন: চাকিব কানরে আমার ২ চোখে দেখতে ইচ্ছা করে না
রিয়াজ ভাইরে খুব মিস করছি
০৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২৯
দারাশিকো বলেছেন: আপনার মন্তব্যটাই আপনি আবার পড়ুন। দেখবেন - সমস্যাটা আপনার মধ্যে, তাকে দেখতে 'আপনার' ইচ্ছে করে না, এবং 'আপনি' তার নাম ইচ্ছা করেই ভুল করছেন - দোষ শাকিব খানকে দেন ক্যান?
২০|
০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৪
চাটিকিয়াং রুমান বলেছেন: আমার মনের কথাগুলোই বলেছেন।
ধন্যবাদ অনেক।
০৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২৯
দারাশিকো বলেছেন: ধন্যবাদ চাটিকিয়াং রুমান ![]()
ভালো থাকুন সবসময় ....
২১|
০৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
নাহিয়ান বিন হোসেন বলেছেন: শাকিব খানকে নিয়ে অনেক কথা দেখি, তাকে নিয়ে অনেক বিদ্রুপ দেখি। মজার ব্যাপার হচ্ছে যারা এই বিদ্রুপ-ব্যঙ্গ করেন তারাই কিন্তু আবার শাহরুখ-সালমানের রা ওয়ান, দাবাং এর মত গাঞ্জাখুরি সিনেমা দেখে বান্দরের মত হাত তালি দেন! কিন্তু তাদের মোটা মাথায় এটা ঢুকে না যে শুধু মাত্র চমৎকার কোরিওগ্রাফি , একটু নান্দনিক অশ্লীলতা, ক্যামেরার কাজ আর ভিডিও কোয়ালিটি ছাড়া শাকিব খান -শাহরুখ খানের সিনেমার কোন পার্থক্য নাই! কাহিনী বিচার করলে বাংলা সিনেমা আর হিন্দি সিনেমা সমান গাঞ্জাখুরি। কিন্তু এসব সত্য কথা আমাদের দেশের জ্ঞানীদের কাছে তিক্ত লাগে। তারা শাকিব খানের অনেক সমালোচনা করবেন, কিন্তু শাকিব খানদের কাছ থেকে বের হওয়ার উপায় কি তা কিন্তু বলবেন না! শাকিব খান পর্দায় আসেন বলে দোষ তার, কিন্তু হল মালিক-পরিচালক -প্রযোজক-সরকার এরা সবাই মিলে শাকিব খানের থার্ড ক্লাশ সিনেমা গুলো তৈরি করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা করছে সেদিকে আমাদের কোন খেয়াল নেই! এমন একটা ভাব যেন , শাকিব খান গেলেই বাংলা সিনেমা একদম হলিউডি মানের হয়ে যাবে! বাস্তব কি তা বলে? কক্ষনো না। শাকিব খান গেলে তার মতই আবার কেউ হাজির হবেন। সুতরাং সমস্যার মূলে যেতে হবে। হল গুলোর পরিবেশ ভাল করতে হবে, যাতে মানুষ হলে যাওয়ার সাহস করে। তথাকথিত ভালো পরিচালকদের এগিয়ে আসতে হবে বানিজ্যিক সিনেমা নির্মানের জন্য। সরকারের দায়িত্ব নিতে হবে ৪০ বছর আগের এফ ডি সি এর টেকনিকাল সাপোর্টে আমূল পরিবর্তন আনতে। আরো অনেক গুলো ব্যাপার আছে। এসব না করে খালি শাকিব খানরে নিয়ে হাসি তামাশা করলে তা উপর দিকে থুতু মারার মতই ব্যাপার হবে, যা এসে পড়বে আমাদেরই গায়ে।
গহীনে শব্দ পুরস্কার পেয়েছে। এই খবর শুনে আমার হাসি চাপতে সত্যি কষ্ট হয়েছে! এত হাস্যকর , গোঁজামিল দেয়া ফালতু সিনেমা আমি খুব কম দেখেছি! সিনেমার পদে পদে ভুল। সংলাপের দুর্বলতা , কাহিনীর গোঁজামিল, মেকাপ, কস্টিউমের অবিশ্বাস্য রকম অসামঞ্জস্য সব মিলিয়ে রীতিমত ভয়াবহ একটা মুভি! সেই সাথে কুসুম শিকদার -ইমনের ভয়ঙ্কর দুর্বল অভিনয়! আর মাসুম আজিজের অতিঅভিনয়! এরকম সিনেমা যদি পুরস্কার পায় তবে শাকিব খানের সিনেমার আর দোষ কি!
লেখায় সহমত এবং প্লাস।
০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২১
দারাশিকো বলেছেন: আহ! কি দারুন মন্তব্যই না করলেন। এই মন্তব্যটা ধরে ধরে কিছু মানুষকে পড়াতে পারলে শান্তি লাগত। স্যালুট স্যার।
ভালো থাকুন সবসময় ...
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১২ রাত ১১:৫১
স্বাধীনতার বার্তা বলেছেন: শাকিব খানকে দিয়ে যদি আরও ভালো সিনেমা তৈরীর উদ্যোগ কেউ নিতেই চায়, তবে সেক্ষেত্রে বাধা হয়ে দাড়াবে কে? শাকিব খান? প্রশ্নই আসে না। আমি জানি না, তবে বিশ্বাস করি, শাকিব খান আরও ভালো সিনেমায় অভিনয়ের জন্য আপত্তি করবে না কিন্তু আরো ভালো সিনেমা নির্মানে যারা দক্ষ এবং আগ্রহী তারাই হয়তো তাদের সিনেমায় শাকিব খানকে কাষ্ট করার ব্যাপারে আগ্রহী হবেন না।
++
নিজের কোন মন্তব্য নাই। বাংলা সিনেমা খুব একটা দেখি না।