| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবছায়া নীল
আমার হাতই আমার হাতিয়ার হয়ে ওঠে,এবার আর মৃত জঞ্জাল নয়,আমার চেতনা নরকের অগ্নিতল থেকে ফিরিয়ে আনে আমার কবিতা...... কবির চেতনা,কবির বিবেক,কবির অস্তিত্ব থামানো যায়না, আবার ফিরে আসে কবিতা কবির কলমে...........
#অনন্তজলিলের আলোচিত গ্রামীন ফোনের বিজ্ঞাপন ‘মিশন: ইমপসিবল' এর ট্রেইলার দেখেই অধির আগ্রহে প্রহর গুনছিলাম পুরো বিজ্ঞাপনটি দেখার জন্য। আর প্রতীক্ষার প্রহর শেষে যা ফল পাওয়া গেলো, তা আমার কাছে সত্যিই অভাবনীয় লেগেছে।
‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ!' এক ডায়লগেই #অনন্ত'র বাজিমাৎ! প্রতিবারই #অনন্ত'র নতুন ছবি মুক্তির সাথে বেশ কিছুদিন আলোচনার তুঙ্গে থাকেন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত " নিঃস্বার্থ ভালোবাসা" সময়ের অভাবে এখনও দেখা হয়ে উঠেনি, কিন্তু বিভিন্ন ব্লগ, পেজ আর পারসোনাল রিভিঊ পড়ে পক্ষে বিপক্ষে অনেক কথাই বুঝলাম তবে এই জিনিসটা সবার ক্ষেত্রে কমন যে " মোস্ট ওয়েলকাম " যতটা আশা করেছিল নতুন মুভিপ্রেমি জনগন ঠিক ততটা পূরণ হয়নাই!
কিন্তু অনন্তের একটা আলাদা রীতি আছে, তার সেই রীতির জন্যে তাকে আলাদা করা যায়! বাংলা মুভির আদলে অনন্ত যা করছেন টা সত্যি প্রশংসার দাবি রাখে, আর বর্তমান জেনারেশনে অনন্ত ক্রেজ এ পরিনত হয়েছে, আর এই জিনিসটাকেই কাজে লাগিয়েছে, বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল কোম্পানি গ্রামীনফোন। অনন্তকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নাম করে, তার " সুনামকে " কাজে লাগিয়ে ব্যবসায়িক কাজে লাগানো!
তবে "অনন্ত জলিলকে" অ্যাডে সোজা কথায় আমার ভালো লেগেছে!! আশা করি, মোস্ট ওয়েলকাম টু আরো ভালো হবে! একটি সুন্দর মুভির অপেক্ষায়! আর এই দেশে আমরা টম ক্রুজ পাবো না, আর পাবো না সেই ধরনের মুভি কোয়ালিটি আর এত "বিত্তবান সাহসী" প্রযোজক। যা পাচ্ছি তাতেই খুশি হওয়া উচিত!
©somewhere in net ltd.