| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবছায়া নীল
আমার হাতই আমার হাতিয়ার হয়ে ওঠে,এবার আর মৃত জঞ্জাল নয়,আমার চেতনা নরকের অগ্নিতল থেকে ফিরিয়ে আনে আমার কবিতা...... কবির চেতনা,কবির বিবেক,কবির অস্তিত্ব থামানো যায়না, আবার ফিরে আসে কবিতা কবির কলমে...........
বিএসএফের ১৮১ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল অমিয় ঘোষকে কি কারণে বেকসুর খালাস দেয়া হলও আর তার মানে কি এই নয় যে ভারত একভাবে সীমান্তে হত্যাকেই বৈধতা দিলো??
যখন একটি হরিন মারার দায়ে বলিউড তারকা সালমান খান আদালতে হাজিরা দেন জেলে যান, যেখানে সঞ্জয় দত্তকে একটি বেআইনি অস্ত্র রাখায় জেল খাটতে হয়, যেখানে বিশ্বকে ভারত দেখায় যে তারা আইনের ব্যাপারে কতটা কঠোর, সেখানে ফেলানির আত্মস্বীকৃত হত্যাকারী, যার বিরুদ্ধে এত এত প্রমান তাকে বেকসুর খালাস???
অমিয় ঘোষের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন এবং বি এস এফ আইনের ১৪৬ ধারায় অভিযোগ আনা হয়েছিল। যেখানে প্রথম থেকেই মামলাটি ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন হিসেবে বলা হয়, সেখানে "কোনটি বিচার" আর কোনটি ""প্রহসন"" সে খুব সহজেই বুঝা যায়!
সর্বশেষ প্রশ্নঃ যখন সীমান্তে হয়ে যাওয়া এত বড় "হত্যাকাণ্ডের" বিচার হচ্ছে, সে সময়, কোথায় আমাদের দুইদেশের সম্পর্কের উন্নয়ন, কোথায় আমাদের "পররাষ্ট্র" মন্ত্রী??? আর কোথায় ন্যায়বিচার!!!
মোরালঃ একজন বাংলাদেশীর চেয়ে ভারতের একটি নেড়ি কুত্তাও তাদের কাছে বেশি মূল্যবান! ধিক তাদের এই ন্যুনতম মানবিকতার জন্যে। মিডল ফিঙ্গার টু দেয়ার মেন্টালিটি!
©somewhere in net ltd.