নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডার্ক

ডার্ক

ইসসস...............যদি একটা ভালো কবিতা লিখতে পারতাম।

ডার্ক › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রকন্যা

২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫০

চন্দ্র-গলা আলো নেমে এলো আকাশ বেয়ে,

ক্লান্ত, তপ্ত মাটির বাঁধনে,

মোহাবিষ্ট হল বিভাবরী।

ক্রমশ গাঢ় হওয়া সেই আলো;

যা একবার দেখার পর-

বার বছর অন্ধ থাকা যায়।



ঝিরিঝিরি বাতাসে ঢেউ ওঠে,

জোৎস্না সমুদ্রের গর্জনহীন ঊর্মি;-

ঘুম ভাঙ্গে গভীর ক্ষতগুলোর।

খোলা ছাদে, তোমায় পাশে নিয়ে,

আলোর বৃষ্টিতে ভেজা,

মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে তুমি,

আর আমি,

নিস্পলক চোখে তাকিয়ে দেখতাম-

তোমার চোখে আলোর প্রতিফলন।

অসহ্য সৌন্দর্যে নিঃস্ব হতাম আমি।



আজ তুমি নেই,

এখন আমি সরাসরি জোৎস্না দেখি।

সেই বিবসনা জোৎস্নার বালিকা,

আজন্ম যাকে দেখার ছিল সাধ।

সেই ইচ্ছে পূর্ণ হল আজি,

ওগো প্রিয়া ! তোমায় ধন্যবাদ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৬

শব্দহীন জোছনা বলেছেন:


মাঝে মাঝে না, বরং বেশীরভাগ সময়-ই বুঝি এই রকম হয়!!
সব চেয়ে ভালো লিখাটাই, সবচেয়ে বেশি পাঠকের চোখ এড়িয়ে যায়।
তুমি লিখেছ বটে কিন্তু আমাদের মত অবুঝ পাঠকের তা পড়ার সৌভাগ্য হল না।
কবি , আমরা লজ্জিত !!!









:|

২| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল কবি ৷

২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫০

ডার্ক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.