| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ নাকি ফাইনাল হলো । কই তেমন কিছুই বুঝলাম না ।As usual যেমন হয় তেমনি ছিল এক্সাম । আলাদা কোন ফিলিং মনে হয় পাইলাম না । তবে , এতোটুকু বুঝতে পারছি যে , আমি বোধহয় আগের থেকে অনেক lazy হয়ে গেছি ।
ইশ ... সেই দিন গুলায় কতো কি ভাবতাম , ভার্সিটিতে গেলে কতো বই-উপন্যাস পড়বো , কতো জার্নাল-পেপার নিয়ে রিসার্চ করবো ................. এখন আমি শুধু কোর্সের বই পড়ি । যাই হোক , আমি যেন আগের স্বপ্নমতো যেতে পারি । মনে হয় খুব বেশী সময় নেই । কেন জানি , জীবনটা কেমন একটা উদ্দেশ্যহীন হয়ে গেছে । আর আমি বোধহয়, এসব ভুলে থাকতেই এতো ফান করি । এতো বেশী ব্যাস্ত থাকি কোন নিদিষ্ট একটা বিষয়ে ।
কেউ যদি আমার ট্র্যাকটা বদলে দিতো , জানি নিজেকেই বদলাতে হবে । তারপরও কেন যেন সাহায্য চায় মন । বাসা থেকে প্রচুর এফোর্ড দেয়া হয় আমাকে , আমি প্রচুর ভালবাসাও পাই সবার কাছ থেকে , তারপরও কেন যেন আমি অলস । ভাল্লাগেনা ...... খালি মনে হয় যেমন চলছে চলুক । যে যা করছে করুক । কেউ যদি বলে টাকা লাগবে দেই , কেউ যদি সাহায্য চাই দেই ,( কখনো নিজের ক্ষতি করে হলেও ) তবে তারপরও খালি মাঝে মাঝে মনে হয় আমি পারছি না । আমি কতো দিন লিখব ভেবেও লিখা হয় না , অলসতায় । কতো আশায় আমি সেমিস্টার শুরু করি । ভাবি , আজ থেকেই সব ঠিক হয়ে যাবে । কিন্তু, হয় না ।
কেন ?? কেউ এসে সব ঠিক করে দাও । আমি জানি পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ যেখানে খেতে পায় না সেখানে আমি এতো ভালো একটা ভার্সিটিতে এতো টাকা খরচ করে পড়াশুনা করি , অথচ আমি নিজেকে সামলাতে পারিনা । এমন অনেকেই আছে যারা আমার সুযোগকে সোনার হরিনের থেকেও সুন্দর সুযোগের সাথে তুলনা করবে , কিন্তু তারপরও আমি সুযোগের সৎ ব্যবহার করি না ।
মাঝে মাঝে মনে হয় সাইক্রিয়াটিষ্ট এর কাছে যাই , আর যাওয়া হয় না । অথচ স্বপ্ন দেখতাম আগে অনেক , ক্যানাডা যাবো পড়তে ইঞ্জিনিয়ারিং , ওইখান থেকে অলিম্পিক গেমসে লাইভ খেলা দেখতে যাবো ( যদিও অফারটা আব্বাই আমাকে দিয়েছিল ) কিন্তু , এখন সেটা একটা দীর্ঘশ্বাসে শেষ । এখন মনকে সান্ত্বনা দেই এটা বলে , আমি যেখানে পড়ি সেটাও আন্তর্জাতিক মানের ভার্সিটি ঘুরে দেশেই বিদেশের শিক্ষা পাচ্ছি । তাছাড়া সেখানে অনেক বেশী টাকা খরচ হতো , আরো কতো কি । কিন্তু , ক্যানাডা যাবার সব পরিবেশই আমার জন্য অনুকুলে ছিল । এখন আর কিছু তেমন খারাপ মনে হয় না । মানুষের এই একটা জিনিস , যেকোনো সময় যেকোনো জায়গায় মানিয়ে নিতে পারে ।
এখন জীবন রঙ্গিন রাখি , ফেসবুকে অনেক সময় দেই । কতো ইমো দেই , ফানি পিক দেই কমেন্টে , অনেককে উপদেশ দিয়ে হেল্প করে নিজের সময় নষ্ট করি । ভার্সিটিতে কোর্স উইথড্র দেই । কিছু মনে হয় না , তেমন একটা । আরে ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ লাগেনা , লাগে নিজের যোগ্যতা । চলছে চলুক ভালইতো আছি আমি । সবাই ভালো আছে । কিন্তু মনটা মাঝে মাঝে কালো হয়ে যায় । আবার মেতে যায় মন ভালো করতে , এক সময় সেটা অভ্যাস হয়ে যায় ।
©somewhere in net ltd.