| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
একটা ছবি দিয়েই পোস্ট শুরু করলাম। জাপানের একটা কনফারেন্সে যোগ দেয়ার জন্য একটা এবস্ট্রাক্ট পাঠিয়েছিলাম কয়েক মাস আগে। আজকে একটু আগে মেইল পেলাম। কনফারেন্সের আয়োজকরা বলল, তারা আমার জার্নালকে ভালোই মনে করছে, শুধু শিরোনাম আর মাঝে দুই একটা বাক্য পরিবর্তনের কথা বলল। সাধারণত সব রিভিউররা একই কথা বলে। চুড়ান্ত পর্যায়ে আয়োজকরা আমন্ত্রণপত্র পাঠাবে। ঐ আমন্ত্রণপত্র দিয়ে ও দূতাবাসের অন্যান্য চাহিদা পূরণ করলে ভিসা পাবার সম্ভাবনা কতটুকু? জাপানের দূতাবাসা রিজেক্টের হার কেমন? আপনাদের সদয় পরামর্শের অপেক্ষায় রইলাম।
১৬ ই মে, ২০১৩ দুপুর ১:১৪
সাংবাদিকতার ছাত্র বলেছেন: ভাই আপাতত স্বঅর্থায়নই ভরসা। তবে বিশ্ববিদ্যালয় কিছু করবে হয়ত। সেমিনারের জার্নাল দিয়ে ভবিষ্যতে কতটা ফায়দা হতে পারে ভাই?
২|
১৬ ই মে, ২০১৩ দুপুর ২:০২
যোগী বলেছেন:
স্যার মাফ করবেন, আমি কিছুটা কনফিউজ্ড!
আপনি বলছেন শুধু এ্যাবস্ট্রাক্ট সাবমিট করেছেন,
আবার বলছেন রিভিউয়াররা আপনার জার্নাল কে ভালই মনে করেছে,
এর মধ্যে সেমিনার, কন্ফারেন্স, মানে আমি ঠিক ধরতে পারছিনা।
এ্যানিওয়ে, জাপানে কন্ফারেন্স এ্যাটেন্ড করা বেশ কস্টলি। নিজ খরচে ঠিক পোষায় না, আপনার ইউনিভার্সিটি থেকে যত বেশি নিতে পারেন ততই ভাল।
আর আপনি যদি এ্যাম্বাসিতে, কন্ফারেন্স কমিটি প্রধানের কাছ থেকে পাওয়া ভিসা লেটার, হোটেল রির্জারভেশান ডকুমেন্ট ও এয়ার টিকেট সাবমিট করেন তাহলে ভিসা পাবেন আশা করি।
গুড লাক!
১৭ ই মে, ২০১৩ সকাল ১১:৪১
সাংবাদিকতার ছাত্র বলেছেন: যোগী ভাই, এ্যাবস্ট্রাক্টের উপর রিভিউররা মন্তব্য করেছে। আর কনফারেন্সটা হবে গণযোগাযোগ নিয়ে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৩ সকাল ৭:৪৬
তোমোদাচি বলেছেন: সব পেপারস ঠিক থাকলে ভিসা পাবেন আশা করি!
ফাইনান্স কে করবে??