| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্যহার বিটিআরসি কর্তৃক প্রতি মেগা বাইট ০.১০ পায়সা/ প্রতি গিগা বাইট ১০.০০ টাকা হারে নির্ধারণ করে দেয়ার দাবিতে সাংবাদিক সম্মেলন আগামী ২৯ মে ২০১৩ খৃষ্টাব্দ বুধবার বিকেল ৩ টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টর্স ইউনিটির বর্ধিত মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
যৌথভাবে এই সাংবাদিক সম্মেলন আয়োজন করছেন সামাজিক তথ্য-বিনোদনমূলক ওয়েব পোর্টাল ডিয়ারজুলীয়াস.কম এবং সহ-আয়োজক হিসেবে রয়েছেন আইসিটি বিষয়ক ওয়েব পোর্টাল পিসি হেল্প লাইন বিডি, আইসিটি অব বাংলাদেশ - ইয়াহু গ্রুপ, বিভিন্ন ফেসবুক পেজ ও ইভেন্ট এবং সংশ্লিষ্ট গ্রাহক সংগঠন
সাংবাদিক সম্মেলনে ইন্টারনেট ব্যবহারকারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ, ফ্রিল্যান্সার, ব্লগার, সংগঠকগণ উপস্থিত থাকবেন।
বিস্তারিত দেখুনঃ https://www.facebook.com/events/137983739686200/
২|
২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৩
গোবর গণেশ বলেছেন: স্বশরীরে যোগ দিতে না পারলেও সঙ্গে আছি
৩|
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: আবার জাগ , স্বাধীনতা রক্ষায়
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:০৬
শ্রীঘর বলেছেন: এইটা প্রায় অসম্ভব প্রস্তাবনা!!!
১৯৯৬ সালে যেখানে প্রায় ফ্রি সাবমেরিন কেবল লাইন পাওয়া যেত সেখানে এখন চলে সিংগাপুরে সিংটেলের সাব লাইন দিয়া।
আর কয়েকদিন আগে যে কান্ডটা ঘটলো (আপলোড স্পিড কমানোর চিন্তাটা) তাতে ব্যাপক মজা পাইছে অনলাইন ব্যবহারকারী জনগন। এইটা একটা জোক হইয়াই থাকল।
আমি তাহার নাম দিলাম টেকবাইন্ড সরকার।
আমার কিছু প্রস্তাবনা নিন্মে দেওয়া হইল:
১) ইন্টারনেট ডাউনলোড-আপলোড স্পিড ০০.০০ করা হউক। আর বিটিসিল এর মাথামোটাদের বেতন ডাবল করা হইক।
২) ইভেল অন দা গো, ৩জি সবখানে সবসময়, এই এডগুলি প্রত্যেক অপারেটর ব্যবহার বাধ্যতামূলক করা হউক।
৩) স্পিডের টুটিতে চেপে ধরা সরকারী আমলা বা অপারেটরকে ২ কোটি ডলার মূল্যের সমপরিমান টাকার পুরস্কার ঘোষনা দেওয়া হউক। যে সবোর্চ্চভাবে স্পিডের টুটিতে চেপে ধরবে তাকে এই অর্থ দেওয়া হবে।
৪) কাস্টমারদের সাথে সবোর্চ্চ খারাপ ব্যবহারীকে অপারেটরকে পুরস্কার সরূপ সরকার সব ধরনের কর মওকুফ করবে।
৫) আইসিটি মিনিস্ট্রিতে টপ টু বটম সবোর্চ্চ টেকবাইন্ডদের নিয়োগ নিশ্চিত করা হউক।