| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একবন্ধু ছবি তোলার সময় প্রায়ই নিস্প্রিহ থাকত। তাকে জিজ্ঞেস করলে সে বলত, "না রে ভাই ছবি টবি তুলিও না, যদি কোন দিন কেউ আবার পূজা করা শুরু করে!" সরল বিশ্বাসে এইসব বলত বন্ধু বলে তাকে এ নিয়ে কিছু বলি নাই, একে তো খুবই ভদ্র ছেলে, কারো সাতে পাঁচে নাই, তার উপর ধার্মিক। ভেবেছি সে একদিন নিজেই বুঝবে। মনে মনে বলতাম, আগে তোমার নিজের উপর এই বিশ্বাস আছে কি না বল যে তুমি পূজার যোগ্য। মানুষ পূজা করে ফল লাভের আশায়। তোমাকে পূজা করলে তুমি কি ফল দিবে আর যারা পূজা করবে তারাই বা কোন ফলের আশায় পূজা করবে? উত্তর হল- মাকাল ফল। (এই জায়গায় হাসতে পারেন
)
আমাদের দেশে কিছু লোক আছে যারা মূর্তি দেখলে ভাবে এটা পূজা করার জন্য। স্কুল কলেজে ভাষ্কর্য বানাতে দেখলেই তাদের পূজাভীতি ও ধর্মানুভুতি জেগে উঠে। শাবিপ্রবির ৫১ জন শিক্ষক মূর্তিপূজার বিরুদ্ধে, সরি, মুক্তিযুদ্ধের মানব ভাষ্কর্য বানানোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন । (এই জায়গায় এসে ভেবে দেখুন আপনার দ্বারা হাসা সম্ভব কিনা
)
আমি অবাক হইনি। আমার চারপাশেই এরা আছে। এরা সবাই প্রচলিত অর্থে ধার্মিক। এই ৫১ জনের অনেকে ডক্টরেট, অনেকে তাদের ব্যাচের সেরা ছাত্র। এদের আপনি সরাসরি শিবির বলতে পারেন না। অনেকে শিবির করে না। কিন্তু অনেকে ওইরকম।
মাঝে মাঝে অবাক লাগে, তবুও বাংলাদেশ স্বাধীন হয়েছিল! নইলে আজ পাকিস্থানের অবস্থাই হত। এরচেয়েও করুণ অবস্থায় থাকতে পারত এই ভুখন্ড। কারণ বাংলাদেশকে ওরা উপনিবেশের মত ট্রিট করত। তখন কি ধর্মানুভুতি দেশকে এগিয়ে নিত? অথবা নিচের ছবির মত যে হত না তার কোন গ্যারান্টি নেই। ছবির ডান পাশের লোকেরা পাকিস্থানি। আজ পাক্ষিস্থান আরো দুইখন্ড হবার দ্বার প্রান্তে। এখন কোথায় ধর্মের ভাইয়েরা? কোথায় বেলুচিস্থানের কসাইয়েরা যারা মুক্তিযুদ্ধের সময় ধর্ষণ করেছিল? আজ বেলুচরাই নিজেদের স্বাধীনতা চাইছে।
বিঃদ্রঃ ভাষ্ক্রর্যে পুষ্প দানকে লৌকিক অর্থে পূজা করা বলে না, তবে অন্তরের পূজা(শ্রদ্ধা জ্ঞাপন) বলতে পারেন।(উদাহরনঃ 'স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান পূজ্যতে সর্বত্র')
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮
অকিঞ্চনের বলেছেন:
বলেছেন খাঁসা। আফচুচ এখনো পর্যন্ত কোন তৃণভোজী পরতিবাদ জানাইল না।
২|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৪
ডাঃ মারুফ বলেছেন: না হয় বানাইল । কিন্তু লাভ কি ?
মনে স্থান না দিলে মুর্তি বানানো তো বিপলে যাবে ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
অকিঞ্চনের বলেছেন: স্থান দিবে না মানে? স্থান তো দিতেই হবে ভ্রাতা। মূর্তি তো দেশের যেকোন জায়গাতে বানানো যায়।
৩|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: হাস্যকর! এরা কি শিক্ষা দেবে? সব গর্দভের দল।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
অকিঞ্চনের বলেছেন: কেনু? এরা কুয়ান্টাম মেকানিকস শেখাবে, ইঞ্জিনিয়ার বানাবে, রাষ্ট্র বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী এরাই বানাবে :/
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
জটিল বাক্য বলেছেন: আছেই মাত্র একটা অনুভূতি, বাকি সব অনুভূতি কবে ভোতা হয়ে কামারের পরিত্যক্ত গুদামে পড়ে আছে সেই খবর রাখেন। যেইটা আছে সেইটাতে আঘাত কইরা আপনারা বুঝি বেশি সুখ পান।