নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও সম্পাদক-\nকুয়াশা

দ্বীপ ১৭৯২

দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০২ রা এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৯

# জারুল জারুল চোখ #



দ্বীপ সরকার



পুঁতি খচিত দীঘল এক চোখ..



অরন্য ছুঁয়ে গেছে কপালের নিচ দিয়ে সহাস্যে

খন্ডিত চাহনী অমন করে লটকে আছে নাকের ডগায়,

দৃষ্টির সীমানায় আটকে আছে জারুল জারুল চোখ সেই কবে থেকে,



সখিরে,

তোর ঋতুবতী চোখ আর কত নিংড়াবে

অন্তরের রক্ত স্নান

আমারে তুই নিয়ে যা

তোর জারুল দ্বীপের তৃষ্ণার্ত গৃহে।



লজ্জিত চাহনী আর নয়রে আর নয়

বিরান হয়ে গেছে আমার কবিতার স্ট্যাটাস যে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.