নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও সম্পাদক-\nকুয়াশা

দ্বীপ ১৭৯২

দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৩

# ও আগুনে আর কত পোড়াবি#



দ্বীপ সরকার



তুই আমাকে আগুন চিনাচ্ছিস?

ওখানে তো কত বার স্নান করে উঠেছি সসন্মানে

হার জিত না বুঝে মরেছি পুনশ্চ পুনশ্চ।

বেঁচে উঠেছি কত বার শুদ্ধ হয়ে গলে গলে...



লাল রঙ্গা দাহ প্রণালী চুবিয়ে বিভৎস;

দাউ দাউ করে প্রলয়,

তারও বরং একটি ঠোঁট আছে। দাবানল

চুঁইয়ে সেই ঠোঁটে গলে দেয় শরীর ; আগুন আগুন

শিখছি অগ্রাহ্য অধিকারে

জানিস?

পুড়ে পুড়ে এত দুর বেঁচে আছে গলিত মোমের শরীর

বেঁচে আছি আমিও...



হরামজাদা! বেইমান! দাহসঙ্কুল বান্ধবী!

ও আগুনে আর কত বার পোড়াবি?

দীক্ষা নিয়ে ভেঙ্গেছিস শুন্যতায় দাহ প্রলয়...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.