| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ ১৭৯২
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/
# নিজেকে পিনাক-৬ ভেবো #
দ্বীপ সরকার
নিজেকে পিনাক -৬ ভেবো
যে অনায়াসে ট্রাজেডি খেলতে খেলতে
কেঁদে উঠলো মাঝপথে -পদ্মার গন্তব্যে।
ধরো, আমরা নদী পথের যাত্রী
মাঝ পথে আটকে গেছে পৃথিবী
পৃথিবীর বৃত্তালয়ে ইয়া নাফসি বলে
নদী খুঁড়ে চলে গেলো পিনাক -৬
কেউ বোঝেনি মৃত্যুর ভাগ্য নদীর শরীরে আঁকবে নিদাঘ।
মানুষ কখনো বোঝেনা বিবেকের ফজিলত
এঁকে চলে অয়থা দায়িত্ববোধের পিড়ামিড
অথবা সশঙ্কিত নদীবোধ।
যত পারো লঞ্চে ওঠো
যে শুধু ভাসাবে ক্রন্দন...
কারন, জীবনের লেনদেন নদীই ভালো বোঝে।
©somewhere in net ltd.