নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও সম্পাদক-\nকুয়াশা

দ্বীপ ১৭৯২

দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

কল্পনার ছায়ানারী

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

তোমার খোপার বেণি খুল্লে
আমি বলতেই পারি
ওটা আমার বাশঁ ঝারের অমাবস্যা ছিলো
তোমার চোখের পাঁপড়ি মেল্লে
আমি বলতেই পারি
ওটা আমার উঠোনের ডাব গাছের
চিরল পাতা ছিলো
তোমার দুই খন্ডের ঠোঁট দেখে
আমি ভাবতেই পারি
ওটা আমার জানলার পাশে কাঁচির
মতো উদিত হওয়া চিকন চাঁদ ছিলো
তোমার দেহের ঘ্রান শুঁকে
আমি ভাবতেই পারি
ওটা আমার শোকেসের সুগন্ধির
পারফিউম ছিলো
তোমার শাড়ির আঁচল ছড়ালে
খুব বলা স্বাভাবিক যে
ওটা আমাকে সুখ দেয়া মেঘ ছিলো
খুব স্বল্প ভাবনায় তোমার হাঁটা দেখে
বলতেই পারি যে
ওটা আমাদের গ্রামের বয়ে চলা নদীর
শৈল্পিক ঢেউ ছিলো

শুধু তোমাকে দেখে বলতে পারিনা
ওটা আমার কেউ ছিলো....

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৬

নিলু বলেছেন: লিখে যান

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৪

দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ উভয়কে বন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.