| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
সাবেক তত্ত্বাবধায়ক আমলে আওয়ামীলীগারদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এরই ধারাবাহিকতায়, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ভাইয়ের বিরুদ্ধেও মামলা হয়। ৩২৩ ধারায় একটি মামলাটি রুজ্জু হয়। গুগল করে যতটুকু জানা যায়, ৩২৩ ধারা হলো ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছায় কাউকে আঘাত করার অপরাধ। কেউ যদি অন্য কোনো ব্যক্তিকে বা শারীরিক ক্ষতি (Hurt) করে, তবে এই ধারায় মামলা করা হয়। এই অপরাধের শাস্তি হিসেবে ১ বছর পর্যন্ত কারাদণ্ড, ১,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড, বা উভয় দণ্ড হতে পারে।
অবাক করা বিষয় হচ্ছে, একটি হত্যা মামলায় আওয়ামী নেতা সাবের হোসেন চৌধুরীর জামিন হলেও, ব্যারিস্টার সুমন ভাইয়ের জামিন এখনও হয় নাই। আদালত চত্বরে কয়েক দিন আগে সাংবাদিকদের এমনটাই জানান সুমন ভাই।
আমি এই হত্যা মামলায় বিনা বিচারে সুমন ভাইয়ের বেকসুর খালাস চাই না। সরকারী প্রানভিক্ষাও চাই না। বরং, আমি চাই, এই মামলার সুষ্ঠু তদন্ত হোক। তিনি যদি সত্যিই যদি কাউকে আইন ভেঙ্গে আঘাত করে থাকেন, তাহলে সেটার বিচার হোক। কিন্তু, অন্যায় ভাবে কাউকে মামলায় ফাঁসানো মানবতার অপমান।
দেশে একটি রাজনৈতিক সরকার এসেছে। যোগ্য লোকেরা আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তাঁরা কি এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমারও। তিনি একজন সৎ মানুষ।
ধন্যবাদ নিরন্তর।
২|
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: সুমন ভাই সহ সবার জামিন পাওয়া উচিৎ।
এরা কোনো খুন টুন করে নাই। কোনো হামলা চালায় নাই। অযথা ইউনুস সরকার এদের গ্রেফতার করে রেখেছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সুমন ভাইয়ের জামিনটা জরুরী। তিনি অত্যন্ত সৎ মানুষ।
ধন্যবাদ নিরন্তর।
৩|
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
খবরের কাগজে দেখলাম নতুন সরকার প্রায় হাজার খানেক মামলা প্রত্যাহারে
উদ্যোগ নিচ্ছে । হয়তবা তিনি ঐ তালিকায় থাকতেও পারেন ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সেই মামলাগুলোর মাঝে সুমন ভাইয়ের মামলা থাকলে ভালো হয়।
আশা নিয়ে আছি।
ধন্যবাদ নিরন্তর।
৪|
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশে একটি রাজনৈতিক সরকার এসেছে।
.............................................................................
কেন ইউনুস সরকারে মানবিক লোক নাই ?
যারা মব করে অন্যর ক্ষতি করে , তারা উটপাখীর মতো
বালুতে চোখ ডেকে রাখে, তাই গনহারে মানুষকে মামলা দিয়ে জেলে পুরেছে
এর সমান প্রতিক্রিয়া হবে , তখন ঠেকাবে কে ???
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মবের বিরুদ্ধে আমি লিখেছি। গণহারে গ্রেফতারের বিরুদ্ধে ছিলাম।
এসবের বিরুদ্ধে কথা বলার মানুষ খুবই কম।
ধন্যবাদ নিরন্তর,
৫|
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, রাজীব ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার খুবই প্রিয় একজন মানুষ।