নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও সম্পাদক-\nকুয়াশা

দ্বীপ ১৭৯২

দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

অতঃপর অপেক্ষা শেষ

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

যাই যাই করে তুমি এলেনা
কর্পুর প্রেম আমার ছুঁলেনা...

যাই যাই করে পাঁচটি বসন্ত
শুকিয়ে গ্যাছে অবহেলায়
এখনো অযত্নের টি শার্ট
অগোছালো পড়ে অাছে আলনায়
হাতে এতটুকু সময় হলোনা
যাই যাই করে এলেনা
এক খন্ড জীবনের ভাগ নিলেনা।

আসবে বলে সেই কবেকার একচালা ঘর
স্মৃতি নিয়ে বেঁচে আছে
মরিচিকা বিশ্বাস খেলতে খেলতে
এখনো ঠুনকোয় রয়ে গ্যাছে
ব্যস্ততায় সব মুছে যায় কিনা
যাই যাই করে এলেনা
কিঞ্চিতকাল পাশে বসলেনা

যাই যাই করে এক যুগ পর
এই সুনসান ঠোঁটে
কে এসে ঝুপ করে
বিলেতি ঠোঁট
ঠেকে বল্লো;
কারো জন্যে অপেক্ষায় থাকবে না...।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.