নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও সম্পাদক-\nকুয়াশা

দ্বীপ ১৭৯২

দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

মনডুবুরি হবো

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:১০

অনেক তো চষে বেড়ালাম-
নদী মাড়িয়ে সমুদ্র মাড়িয়ে
তাড়া খাওয়া মাছদের লেজ ছুঁই ছুঁই গতিতে
অভেদ রেখায় ঘুরে ঘুরে দেখে এসেছি
সর্পিল জীবন হাতে করে ;
চার পাশ ভয়াল কুয়াশার ছাউনী
আর সুনসান জল যাপন।
অক্সিজেন নাকে ভুটি তোলা পানিতে
গা ভাসিয়ে নিরন্তন নিম্নমুখি হওয়া,
দেখেছি শামুকের বেশরম লজ্জা মাখা ঠোঁট
মানুষের ছোঁযা পেলেই ঠিক বুঁজে নেয়।
এবার, ও মেয়!
তোমাতেই ডুবে ডুবে মনডুবুরি হবো,
তোমার ভ্রু কুঁচকানো চাহনীর গভীরতায় সাঁতরাবো,
পাঁজরের কোণায় লুকিয়ে রাখা এক সমুদ্র প্রেম
নাকে অক্সিজেনবিহীন ডুবুরি হয়ে
খুঁজে খুঁজে ছুঁয়ে নেবোই,
শামুকের মতোই লজ্জার চিবুকে
আমার এ গন্তব্য মিলাবোই।
এবার আর নদী সমুদ্রের নয়
তোমার মনডুবুরি হবো সই।

লেখাঃ২৮/২/১৫ইং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:২৮

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লাগল

২| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৯

দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ আপনাকে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.