| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ ১৭৯২
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/
আমি সতত বিবেকের কাঁচা সড়কে হাঁটি
প্রতিনিয়ত, প্রতি মহূর্তে,
সে পথে হেঁটে বেড়াই
কোন মানবতাকে খুঁজবার তরে,
অথচ সোজা পথ কিভাবে
এঁকে বেঁকে অমানবতার সীমানায়
ঠেকেছে নানান বক্র রেখাপথে।
আমি সতত বিবেকের সবুজ পথেই হাঁটি,
সে পথে অথচ সবুজ পত্র পল্লব নেই,
হেঁটে হেঁটে সহসাই
হারিয়ে ফেলি সরলরেখা পথ,
সে পথে মানুষ নামের পশুত্বের
পালক ওড়ে ধূলোয় ধূলোয়,
সে পথে নৈতিকতার ছায়া ওড়ে বিপথে,
বিবেকের পাঠ নেই চির সবুজ পথে।
সেই কাঁচা মাটির সড়কে
আজো পিচ ঢালা হলোনা বিবেকের,
ঘাস জন্মালোনা নীতির উঠোনে।
আমি আজো হেঁটে চলেছি সে পথেই
শুধু সত্য খুঁজবার তরে।
লেখাঃ২২/৩/১৫ইং
২|
২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২২
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৮:১৩
জাফরুল মবীন বলেছেন: ভালো লিখেছেন।
ধন্যবাদ আপনাকে।