| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ ১৭৯২
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/
আমার মন বলে
একখন্ড পাথর এনে দে,
আঘাত খেলে খেলে
বুকের পাঁজরে ফুল ফুটাবো
আমি প্রেমিক হবো।
আমার ঠোঁট বলে
একটুকরো নীল এনে দে,
উষ্ণতায় জড়িয়ে বাঁকা চাঁদ
আকণ্ঠজুরে মেখে নেবো।
আমি প্রেমিক হবো।
আমার চোখ বলে
জলধোয়া শ্রাবণ এনে দে,
সিক্ততায় জড়িয়ে পদ্মা মেঘনা
সুখের সরবর বানবো
আমি প্রেমিক হবো।
আমার কন্ঠ বলে
নীলকাঠির বাঁশি এনে দে,
রাতজাগা ঠোঁট বুলিয়ে
পিরিতির সুর সাধাবো
আমি প্রেমিক হবো।
লেখাঃ ১২/৫/১৫ইং
©somewhere in net ltd.