নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও সম্পাদক-\nকুয়াশা

দ্বীপ ১৭৯২

দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তুই ভালো থাক্

০২ রা জুন, ২০১৫ রাত ৮:১০

এই ভুলে যাওয়া দিনগুলিতে,
দিন এসে ফিরে যায়,
নিমতলার নীল দিঘীতে
জল পরবাসে
আজো ভাসে
নিঃসীম কষ্টের ডায়রী মেপে শান্তি পাক্
বন্ধু, তুই ভালো থাক্।

এই মন খারাপের দিন গুলোতে,
আজো আমি দুঃখ বিলিয়ে দেই
পথিকের ঝুলিতে
সাবলিল ভাষায়
আশা দূরাশায়
ব্যক্তহীন কল্পনার মৃত্যু হয়ে যাক
বন্ধু,  তুই ভালো থাক্।

শহর ঘুরে সান্ধ্য গলিতে
পুষে রাখা যন্ত্রণারা পাথর হয়ে
হাঁটে ঢলিতে ঢলিতে
যখন তখন
পোড়ে ঊনমন
ভেতর বাহির সুনসান রাখ্
বন্ধু, তুই ভালো থাক্ 

অচেনারা পিছুটানে ধূসর বালিতে
মাঝ রাতের তারা গুনে
ঘুম ফোটে সিগারেট,বিড়িতে
কষ্টগুলো সয়ে
কাঁপা শংশয়ে
প্রেমগুলো অস্পষ্ট থাকে থাক-
বন্ধু, তুই ভালো থাক্।

লেখাঃ ২৭/৫/১৫ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.