নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও সম্পাদক-\nকুয়াশা

দ্বীপ ১৭৯২

দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

সাওম\'কে ধরো / দ্বীপ সরকার

০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২৭

পুড়ে পুড়ে
রোদ দুপুরে
মনটা হোক খাঁটি।

চোখের ভেতর
ঢুকছে গতর
শরীর পরিপাটি।

উপোস থাকি
আর কি বাঁকি
মূল্য চাই ন্যায্য।

দিন কাটলো
ক্ষূধা আঁটলো
সবই পরিত্যাজ্য।

রোজার ফর্জ
নয়তো কর্জ
নর নারী সকলের।

পুরুস্কার নিশ্চিত
বাঁকি নয় কিঞ্চিত
কষ্ট ও ধকলের।

ইফতারে হাসপাস
পাপ গোলে ছাইপাস
শরীরটা কাতর ।

হাত পা ঝাড়ো
সাওম"কে ধরো
সাওমই কষ্টিপাথর।

চোখ কান খুলে
রিপু কাম ভুলে
সেপথেই হাঁটি।

ঈমানের শক্তিতে
আল্লার ভক্তিতে
নিজেকেই বাঁটি।

লেখাঃ০৪/০৭/১৫ইং
........... ......  বগুড়া

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৫

মুরাদ খান বলেছেন: বাহ!!! বেশ সুন্দর।

২| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৬

প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ

৩| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৫

বাকা পথ বাকা চোখ বলেছেন: খুব ভালো লাগলো

৪| ০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ সকলকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.