| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ ১৭৯২
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/
মেঘেরা আবৃত্তি করে করে
বরষার সুর তোলে
উঠোনে সানবাঁধা ঘাটে-
নীলচে ডানা মেলে
কদম্ব ফুলে ফুলে ।
ছামিয়ানা আকাশ পানে
তাকিয়ে
কাদাজল মাখিয়ে
ওড়াউড়ি করে চিল,
এবং বিচলিত হাঙরের শিং
করে জলপান ভেতরে ভেতরে ।
বর্ষার শরীরে এতো জল -
গোপনে এসে ভিজিয়ে দেয়ার ছলে
কুমারী পৃথিবীতে খানেক সময়
জলকেলিতে
আহা ! কি যে লজ্জা,
চকিত অনুভবে অজস্র বৃষ্টি
মানব সমাজে এসে
উগড়িয়ে দেয় সভ্যতার বর্ষণ।
লেখাঃ ২৭/৫/১৫ইং
©somewhere in net ltd.