| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ ১৭৯২
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/
(এক)
বিলম্বে ভুল বুঝলে
আমায় ভেবো প্রত্যূষের জবা;
দেখবে দুঃখগুলো ধীরস্থির হচ্ছে।
(দুই)
চাটুকার দিন
রজনীকে ভাবে পরিবর্তন ;
রজনী টিকে থাকে জোনাকির প্রশ্নে।
(তিন)
আড়ম্বর ভুলে
জ্যামিতির প্যাঁচ শিখো;
একদিন সরলরেখা পাবে।
(চার)
ভুল থেরাপিতে সাপ
বাঁকা হয়ে চলা শিখলে
সভ্যতার কি আসে যায়।
(পাঁচ)
বাঁদরে অবয়বে
দৃষ্টি কুড়িয়ে আনো ;
আদি মানবের চলচ্চিত্র পাবে।
( ছয়)
বাবুই হাওয়া
পথ হারালে ধুলোমলিন হয় দুপুর ;
রাস্তার পাশে মুখস্থ করে মৌনতা।
লেখাঃ১৮/৯/২০১৫ইং
২|
২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
৩|
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯
রক্তিম দিগন্ত বলেছেন: দুই আর তিন ভালো লাগলো। অণুকাব্য গুলো আরো কয়েকটা বেশি হলে ভাল হতো।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৮
আরণ্যক রাখাল বলেছেন: কয়েকটা ভাল লেগেছে