নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও সম্পাদক-\nকুয়াশা

দ্বীপ ১৭৯২

দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

চার দশকের বাংলাদেশ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৭

চার দশকের বাংলাদেশ

দ্বীপ সরকার

চার দশকের বাংলাদেশ
ভোরে এসে উঠোনে দাঁড়ালে
তুমি আমি মিলিত হই মানচিত্রে।
সবুজাভ আলপথে শিশিরের
বেনামে অংকুরিত হওয়া দেখে
এ দেশের জন্ম নয় - জেনো।

অথচ এই সোনাভরা দেশে
রক্তচোষা রাক্ষুসীদের আনাগোনা দেখে
গনতন্ত্র আটকে থাকে শুণ্যে।

বাংলাদেশ!
তুমি ওখানেই নিঃশ্ব হতে হতে
মানচিত্র খুবলে খাবে একদিন।
এ আমার সন্দিহান প্রলাপ নয় - জেনো।

লেখাঃ ২৭/১/২০১৬ইং

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.