| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ ১৭৯২
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। ব্যক্তিগত আর্কাইভ =দ্বীপ সরকার সাহিত্য আর্কাইভ। লিংক https://dweep81.blogspot.com/
একটা দিন বদলে দেয়
আত্নীয়তায় মন
হিংসা আজ দূরে থাক
সকলেই আপন।
ভোর থেকেই ঈদের খুশী
ছড়িয়ে দেয় মাঠে
কোলাকুলি আর সালাম শেষে
ভিন্ন রাস্তায় হাঁটে।
ঈদ বদলায় সভ্য সমাজ
ঈদ বদলায় খায়েস
সবার মুখে খাবার জোটে
সেমাই চিনি পায়েস।
গরীব দুঃখীর মুখেও ফোটে
অহিংসার হাসি
নতুন জামা পড়িয়ে গায়ে
পরস্পরে ভালোবাসি।
লেখাঃ২১/৫/১৬ইং
২|
০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর। ঈদ মোবারক
৩|
০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৫
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
ভাল লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী । ঈদ মোবারক ।